এক্সপ্লোর

Cooch Behar News : বিজেপি পার্টি অফিসে তালা মেরে, পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ, তপ্ত কোচবিহার

TMC- BJP Conflict : তৃণমূলের পাল্টা দাবি, এক ব্যক্তির জমি দখল করে বিজেপি পার্টি অফিস তৈরি করা হয়েছিল। জমির মালিকই তালা ঝুলিয়ে দেন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের (Cooch Behar) শীতলকুচির গোঁসাইয়ের হাট বাজারে বিজেপি (BJP) পার্টি অফিসে তালা মেরে, পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। তৃণমূলের মিছিল থেকে আওয়াজ ওঠে ধোলাই হবে, পিটাই হবে। গেরুয়া শিবিরের অভিযোগ, গতকাল শীতলকুচির (Sitalkuchi) গোঁসাইয়ের হাট বাজারে তৃণমূল কর্মীরা মিছিল করে এসে, পুলিশের সামনেই বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়ে দেয়। ছেঁড়া হয় পতাকাও। তৃণমূলের পাল্টা দাবি, এক ব্যক্তির জমি দখল করে বিজেপি পার্টি অফিস তৈরি করা হয়েছিল। জমির মালিকই তালা ঝুলিয়ে দেন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। 

এমনিতেই গত কয়েকদিন ধরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার। দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দোষীদের গ্রেফতারির দাবিতে দিনহাটায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। দিনহাটা থানার সামনেও চলে বিক্ষোভ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। 

তৃণমূলের দাবি, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন ভেটাগুড়িরই বাসিন্দা দুই তৃণমূল কর্মী অজিত বর্মন ও বিশ্বজিৎ বর্মন। অভিযোগ তখনই নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে কয়েকজন বিজেপি কর্মী বেরিয়ে এসে দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে। দু'জনেরই মাথা ফেটে যায়। প্রথমে তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তৃণমূল কর্মী বিশ্বজিৎ বর্মনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় কোচবিহারের MJN হাসপাতালে।

ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ভেটাগুড়িতে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। পুলিশ বাধা দিলে বচসা বেধে যায়। অন্য়দিকে, দিনহাটা থানার সামনেও শুরু হয় তৃণমূলের বিক্ষোভ। ঘটনার নেপথ্য়ে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ বিজেপির। এদিকে, ঘটনার জেরে সেদিন স্তব্ধ হয়ে যায় ভেটাগুড়ি বাজার। কোনও দোকান-পাট খোলা হয়নি। পুলিশ একটা ব্য়বস্থা করুক। নাহলে ব্য়বসা বন্ধ রয়েছে। লোকসান হচ্ছে, দাবি তোলেন ব্যবসায়ীরা। 
দলের কর্মীদের ওপর হামলার ঘটনায় দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। যে ঘটনার রেশ কাটার আগহেই ফের তপ্ত হয়ে উঠল কোচবিহার।

 

আরও পড়ুন- আদিবাসী কুড়মি সমাজের দাবি আদায়ে ফের রেল রোকো ! প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget