এক্সপ্লোর

Cooch Behar News: পুজোর মুখে ফের টার্গেট সোনার দোকান, শাটার ভেঙে দুঃসাহসিক চুরি তুফানগঞ্জে

Cooch Behar Gold Theft: কোচবিহারের তুফানগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে রাতের অন্ধকারে শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সোনার দোকানে একের পর এক চুরি ঘটনায় ইতিমধ্যেই ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে রাজ্যের। তার কারণ এখন আর শুধুই চুরিতে আটকে নেই। সোনার দোকানে ইতিমধ্যেই হামলা চালিয়ে পরপর শ্যুটআউটের ঘটনাও ঘটেছে। আর এবার এতকাণ্ডের পরও ফের ভুগতে হল কোচবিহারের তুফানগঞ্জের আরও এক স্বর্ণ ব্যবসায়ীকে। 

তুফানগঞ্জ ১ নং ব্লকের ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ছাটারামপুর বাজার এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।  জানা গিয়েছে, তাপস বিশ্বাস নামে এক স্বর্ণ  ব্যবসায়ীর দোকানে রাতের অন্ধকারে  শাটার ভেঙে দুঃসাহসিক  চুরির ঘটনা ঘটেছে।সকালে পাশের দোকানদার সুকুমল বিশ্বাস দোকানে এসে দেখতে পান সোনার দোকানের শাটার ভাঙা। তড়িঘড়ি দোকানের মালিকে খবর দেন। খবর চাউর হতেই দোকানের সামনে ভিড় জমে যায় দোকানের সামনে। দোকানের মালিক জানান, নগদ ৫০ হাজার  টাকা-সহ লক্ষাধিক টাকার সোনা রুপো  নিয়ে গেছে চোরের দল।  ঘটনা স্থলে তুফানগঞ্জ থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

'সোনার দোকানে ডাকাতি', প্রায়শই এই তিনটি শব্দ খবরের শিরোনামে উঠে আসছে। এখানেই শেষ নয়, এই ডাকাতির কারণে অতীতে 'খুন'ও হতে হয়েছে সোনার দোকানের মালিককে। প্রশ্ন একটাই 'নিরাপত্তা' কোথায় ? কার্যতই ঘুম উড়েছে রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীদের। আর এই প্রশ্নের মাঝেই একইদিনে রাজ্যের দুটি জেলা  রানাঘাট ও পুরুলিয়ায় ২টি সোনার দোকানে পরপর ডাকাতি ঘটনা ঘটেছে। সিসিটিভি-র সেই ভয়াবহ ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ডাকাতির এই ঘটনা ফের চোখে আঙুল দেখিয়ে দিল স্বর্ণ ব্যবসায়ীদের বর্তমান নিরাপত্তার চেহারাটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে ?

রাজ্যের বুকে এখনও ব্যারাকপুরের শ্যুটআউটের ঘটনা জ্বলজ্যান্ত।এর আগে ২৪ মে ব্যারাকপুরের আনন্দপুরীতে ভরা বাজারে সোনার দোকানে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। ডাকাতিতে বাধা দিতে গেলে সোনার দোকানের মালিককে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। পাশাপাশি পূর্ব বর্ধমানের শক্তিগড়ের একটি সোনার দোকানে ঢুকেও মালিককে গুলি করার ঘটনার সাক্ষী রাজ্য।সম্প্রতি ব্যারাকপুরের ঘটনা ঘটেছিল মালদাতেও। ডাকাতদের বোমায় নিহত হন সিভিক ভলান্টিয়ার।

আরও পড়ুন, ২ রাত পার, রাজ্যপাল দেখা না করা অবধি ধর্নার হুঁশিয়ারি অভিষেকের

চাঁচলের মালতিপুরে ভরসন্ধ্যায় ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন দোকানের মালিক। দোকানে ডাকাতির পরে হয়েছিল বোমাবাজিও। তাতেই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছিল বলে খবর। সোনার দোকানের মালিকের পায়ে গুলি চালিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছিল বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে ১৫ কিমি দূরে কাশেমপুরে ডাকাতদের বাধা দেওয়ায় সিভিক ভলান্টিয়ার খুন হয়েছিলেন।একুশ সালে দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে এক স্বর্ণ ব্যবসায়ীও খুন হয়েছিলেন। কিন্তু মাঝে বাইশ পেরিয়ে তেইশ সালে পা দিলেও বদলায়নি ছবি। আর এবার একইদিনে পরপর দুই ডাকাতির ঘটনায়, ফের বেআব্রু হয়ে পড়ল স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার চাদর। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget