এক্সপ্লোর

Sitalkuchi News: তোলাবাজির অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে, ভাইরাল অডিও

Sitalkuchi TMC Leader Controversy: ফের নজরে শীতলকুচি, তৃণমূলের অঞ্চল সভাপতিের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন ঠিকাদার।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের নজরে শীতলকুচি (Sitalkuchi)। তবে এবার আর একুশের বিধানসভা ভোটের (WB Assembly Election 2021) কথা মনে করিয়ে নয়, বরং অন্য এক নতুন অভিযোগ উঠেছে এই জেলায় (Coochbehar)। তৃণমূলের অঞ্চল সভাপতিের (TMC) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন ঠিকাদার। আশি হাজার টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ।

তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ কোচবিহারে

শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার নুর ইসলামের অভিযোগ, লালবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি নূর বক্ত মিয়া একটি রাস্তা তৈরীর জন্য তাঁর কাছ থেকে আশি হাজার টাকা দাবি করেন। তিনি তা না দেওয়ায় সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে প্রশাসনের দ্বারস্থ হন তিনি। যদিও কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি তাঁর। অভিযুক্ত মূল বক্তব্য টাকা চাওয়ার, একটি অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত অঞ্চল সভাপতি। তবে এই বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতির পাশেই দাঁড়িয়েছে ব্লক নেতৃত্ব। 

তৃণমূল নেতার বিরুদ্ধে এর আগেও তোলাবাজির অভিযোগ ওঠে হাওড়ায় 

অপরদিকে, তৃণমূল নেতার বিরুদ্ধে শালিমার পেন্টসে সম্প্রতি তোলাবাজির অভিযোগ ওঠে। হাওড়ার নাজিরগঞ্জ পুলিশ আউটপোস্টে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। দঃ হাওড়া তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট সাজ্জাদ আলি শেখ। সাজ্জাদ শেখের বিরুদ্ধে ফোনে সিকিওরিটি অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। মোটা টাকা চেয়ে শালিমার পেন্টসের সিকিওরিটি অফিসারকে হুমকির অভিযোগ ওঠে। দলবল নিয়ে এসে কারখানার ভিতরে হামলার চেষ্টার অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ খারিজ তৃণমূল নেতা সাজ্জাদ শেখের। '২০১৪-য় কারখানায় আগুন লাগার পরেই উৎপাদন বন্ধ', কর্মীদের বকেয়া চেয়ে আন্দোলন করায় মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি জানান তৃণমূল নেতার। 

আরও পড়ুন, জুন মালিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে এবার কাঠগড়ায় খোদ তৃণমূল কাউন্সিলর

প্রসঙ্গত, দলবদলের পর কয়লাপাচার মামলার ইস্যুতে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদান করেই তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, একুশের বিধানসভার আগেই। একদিকে একুশের বিধানসভার দামামা বাজা শুরু হয়েছে, পাশাপাশি একাধিক দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তককারী সংস্থা তলব করে পাঠাচ্ছেন তৃণমূলের একের পর এক হেভিওয়েটকে। তবে এতদিনে অনেক জল বয়ে গিয়েছে রাজনীতির মহাসমুদ্রে। ইতিমধ্যেই একাধিক কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি অভিযোগ পেয়ে খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় দল।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget