এক্সপ্লোর

John Barla: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Arrest Warrant Against John Barla: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুফানগঞ্জ-এর আদালত।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার (John Barla) নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুফানগঞ্জ-এর আদালত (Court)। ২০১৯ সালে নির্বাচনী প্রচারে অনুমতি না নিয়ে বাইক রেলির অভিযোগ ওঠে জন বার্লার বিরুদ্ধে। বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের হয় পরে আদালতের নির্দেশে মামলা করে পুলিশ। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে সমন পাঠানো হলে গত ১৫ তারিখ তিনি আদালতে হাজির হননি। এরপরই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুফানগঞ্জ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

বিতর্কে আগেও জন বার্লা

প্রসঙ্গত, গতবছর পৃথক উত্তরবঙ্গ নিয়ে বিতর্কের ঝড়ে নাম জড়িয়েছিল তাঁর। একটি সভায় গিয়ে বক্তব্যের মাঝেই এই কথা উঠে আসতেই, প্রবল চাপের মুখে পড়ে গেরুয়া শিবির। রাতারাতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় গিয়েছিলেন উত্তরবঙ্গে। তবে পৃথক উত্তরবঙ্গের দাবির বিরুদ্ধে ইতিমধ্য়েই পথে নেমছে তৃণমূল ।  কোচবিহারে প্রতিবাদ মিছিল করে তারা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, উত্তরকন্যা কেন আছে? পাল্টা প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক (BJP MLA) নিখিলরঞ্জন দে।কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব প্রকাশ্যে সম্মতি না জানালেও পৃথক উত্তরবঙ্গের দাবিতে তাঁরা যে এখনও অনড়, ২৮ অগাস্ট কোচবিহারের ‘ভারতভুক্তি’ দিবসের অনুষ্ঠান মঞ্চেই বুঝিয়ে দিয়েছিলেন বিজেপি দুই বিধায়ক, সুকুমার রায় এবং মালতি রাভা রায়। ঠিক কী বলেছিলেন তাঁরা?

আরও পড়ুন, নিশীথ প্রামাণিকের গ্রেফতারির দাবিতে পথে নামছে তৃণমূল

 পৃথক উত্তরবঙ্গ ইস্যু

বিধায়ক তথা বিজেপির কোচবিহারের সভাপতি সুকুমার রায় বলেন, “উত্তরবঙ্গের জন্যে যে দাবি  উঠছে যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য করতে হবে, সেই দাবিকেও আমরা সমর্থন করি।’’ তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায় বলেন, “কিছু নেতা এসে বলে যাচ্ছে উত্তরবঙ্গকে ভাগ করা যাবে না। আমি বলছি উত্তরবঙ্গের মানুষ ঠিক করবে, আলাদা হবে কি না।’’ এই দাবির বিরুদ্ধে এবার প্রথমবার পথে নামে তৃণমূল। বিজেপির পৃথক উত্তরবঙ্গ দাবির প্রতিবাদে,  সেপ্টেম্বরে কোচবিহারে মিছিল করে রাজ্যের শাসকদল। কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “২৮ অগাস্ট গ্রেটার লিডার অনন্ত রায়, বিজেপির তিন বিধায়ক বাংলা ভাগের বিভাজনের কথা বলেছেন। উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের কথা বলেছেন। আমরা বঙ্গ বিভাজনের বিরুদ্ধে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে মিছিল করব।' যদিও সেই প্রতিবাদ ইতিমধ্য়েই সেরেছে শাসকদল।

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget