এক্সপ্লোর

Cooch Behar News: কোচবিহারে যাত্রী বোঝাই সরকারি বাসে আগুন, আতঙ্কে হুড়মুড়িয়ে নামল যাত্রীরা

Cooch Behar Bus Fire Accident: কোচবিহারের মেখলিগঞ্জে ট্রাকে ধাক্কা মারার পর, যাত্রী বোঝাই সরকারি বাসে আগুন। শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। 

কোচবিহার: কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জে ট্রাকে ধাক্কা মারার পর, যাত্রী বোঝাই সরকারি বাসে আগুন (Fire Incident)। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।মাথাভাঙা থেকে শিলিগুড়ি যাচ্ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি। সকাল ৭টা নাগাদ মেখলিগঞ্জের জামালদহে উল্টোদিক থেকে আসা ট্রাকে ধাক্কা মারার পর, বাস ও ট্রাক দুটিতেই আগুন লেগে যায়। হুড়মুড়িয়ে নেমে পড়েন যাত্রীরা (Passengers)। দমকলের একটি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। 

চলতি বছরে একাধিকবার চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মে মাসে চলন্ত বাসে হঠাৎই আগুন লাগে রাজ্যে। দুপুরে কোনা এক্সপ্রেসওয়েতে (Kona Expressway) এক সরকারি বাসে আগুন লেগে যায়। সাঁতরাগাছির (Santragachi) কাছে আমতা থেকে ধর্মতলাগামী একটি সরকারি বাসে আগুন লাগে। আচমকাই সিটের পাশে ধোঁয়া দেখতে পান চালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনা এক্সপ্রেসওয়ের একাংশে প্রায় আধঘণ্টা বন্ধ রাখা হয় যান চলাচল। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লাগে। এদিকে, সালকিয়ার গোলাবাড়ি এলাকায় আসবাবের কারখানায় আগুন লাগে। জোড়া অগ্নিকাণ্ড ঘটে হাওড়াতে। গোলাবাড়ি থানা এলাকায় একটি আসবাবের কারখানায় আগুন লাগে। স্পঞ্জ, ছোবড়ার মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। কারখানার ভিতর থেকে কোনওক্রমে বেরিয়ে আসেন কর্মীরা। দমকলের (Fire Brigade) ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন, শুভেন্দুর সভার আগে ধুন্ধুমার, বেধড়ক 'মারে' আক্রান্ত বিজেপি নেতা, আজই অস্ত্রোপচারের সম্ভাবনা 

হলদিয়া (Haldia) বন্দরের আবাসনের ক্লাস্টার নাইনের একটি বন্ধ ঘরে আগুন লাগে। জানালা দিয়ে প্রথমে ধোঁয়া ও পরে আগুন দেখা যায়। প্রাথমিকভাবে দমকলের অনুমান ছিল, শর্ট সার্কিটের জেরেই এই ঘটনা। এনিয়ে, হলদিয়া বন্দরের প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই বন্দরের আবাসনগুলি সংস্কার শুরু হয়েছে। বিদ্যুতের লাইনে কোথাও ত্রুটি থাকলে দ্রুত সারানো হবে। কিছুদিন আগেই জগত্‍বল্লভপুর (Jagatballavpur) থানা এলাকার মানিকপীর এলাকায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Howrah Fire) ঘটনায় আতঙ্ক ছড়ায়।স্থানীয় সূত্রে দাবি, প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। তবে সেই সময় বৃষ্টি শুরু হওয়ায় দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে সুবিধা হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে দাবি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
TMC News: ধর্ষণের অভিযোগের পর ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে সিআইডি- র তলব
ধর্ষণের অভিযোগের পর ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে সিআইডি- র তলব
TMC News: ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছেন অভিযোগকারিণী ?
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছেন অভিযোগকারিণী ?
Dengue Update: কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ

ভিডিও

Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ
Samik Bhattacharya:
Paresh Ram Das: ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget