এক্সপ্লোর

Cooch Behar News: কোচবিহার পুরসভা ভোটে ‘কঠিন’ লড়াইয়ের আগে ৪ নির্দলকে বহিষ্কার তৃণমূলের

Cooch Behar Municipal Election News:নির্দল-কাঁটা সরাতে কোচবিহারে কড়া পথে হাঁটল তৃণমূল নেতৃত্ব।  কোচবিহার পুরসভার ৪ নির্দল প্রার্থীকে বহিষ্কার করল শাসকদল।


শুভেন্দু ভট্টাচার্য,কোচবিহার: পুরভোটে (Municipal Election) দলে ‘নির্দল’ বিদ্রোহ রুখতে কোচবিহারে (Cooch Behar) কড়া পদক্ষেপ করল জেলা তৃণমূল নেতৃত্ব (TMC)। কোচবিহার পুরসভার ৪ নির্দল প্রার্থীকে (Independent Candidates) দল থেকে বহিষ্কার করল তারা। ভবিষ্যতে বহিষ্কৃতদের কোনও ভাবেই দলে ফেরানো হবে না বলে জানিয়েছেন উদয়ন গুহ। যদিও তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল প্রার্থী তাতে আমল দিতে নারাজ। 

নির্দল-কাঁটা সরাতে কোচবিহারে কড়া পথে হাঁটল তৃণমূল নেতৃত্ব।  কোচবিহার পুরসভার ৪ নির্দল প্রার্থীকে বহিষ্কার করল শাসকদল। ‘তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল প্রার্থীদের কোনওদিন দলে ফেরানো হবে না।’জানিয়ে দিলেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন গুহ।  

দল টিকিট না দিলেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়া। পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই সামনে এসেছে এই ছবি। যার ব্যতিক্রম ঘটেনি কোচবিহারেও।  দলীয় নেতৃত্বের বারবার অনুরোধ সত্ত্বেও যে সকল বিক্ষুব্ধ নেতাকর্মীরা নির্দল হিসেবে লড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেননি, উল্টে তৃণমূল প্রার্থীকে হারাতে প্রচার চালিয়ে গেছেন, এবার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কোচবিহারের তৃণমূল নেতৃত্ব। কোচবিহার পুরসভার ৪ নির্দল প্রার্থীকে তৃণমূল থেকে বহিষ্কার করল দল। 

তাঁদের মধ্যে রয়েছেন ২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী উজ্জ্বল তর। যিনি ওই ওয়ার্ডেরই তৃণমূল সভাপতি ছিলেন। ঘাসফুল শিবির তাঁর মাকে টিকিট দেওয়ায়, নির্দল হিসেবে লড়াইয়ে নেমেছেন তিনি। ৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শুভ্রাংশু সাহা। তৃণমূলের প্রথম প্রার্থী তালিকায় তাঁর নাম ছিল। পরে তাঁকে বদলে দল অন্যজনকে প্রার্থী করায় নির্দল হিসেবে লড়ছেন তিনি। ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী দেবস্মিতা পাল যুব তৃণমূল কর্মী ছিলেন। ঘাসফুলের টিকিট না পেয়ে তিনিও নির্দল হিসেবে লড়াইয়ে নামেন। ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কোচবিহার পুরসভার বিদায়ী উপ পুর প্রশাসক। তৃণমূলের প্রথম প্রার্থী তালিকায় তাঁর নাম ছিল। পরে তা বদলে যায়। 

উদয়ন গুহ বলেছেন, আমাদের যে ১১ জনের নির্বাচনী কমিটি হয়েছে। কোচবিহারের ৪টি ওয়ার্ডে তৃণমূলে থেকে নির্দলের হয়ে লড়াই করছে। বারবার অনুরোধের পরেও প্রত্যাহার করেননি। পার্টি সিদ্ধান্ত নিয়েছে বহিষ্কার করা হবে। এটাও বলে দিচ্ছি, ভবিষ্যতে ফেরানো হবে না।

পাল্টা নির্দল প্রার্থী শুভ্রাংশু সাহা বলেছেন,  আমরা আজকের নিয়ে চিন্তা করছি। অতীতেরটা অতীতে হয়ে গিয়েছে। আগামী দিনে কী হবে, ভাবছি না। আজকে আমি নির্দল। মানুষ আমাকে দাঁড় করিয়েছে। ২৭ তারিখ জিতব। একশো শতাংশ আশাবাদী।

২০২১ বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফলের নিরিখ কোচবিহার পুরসভার ২০টি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
TMC News: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget