এক্সপ্লোর

Suvendu Adhikari on Nandigram: নন্দীগ্রাম না ভবানীপুর, কোথা থেকে ভোটে লড়তে চান? নিজের পছন্দ জানালেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: রবিবার ভোটের দিন ক্ষণ ঘোষণার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু।

কলকাতা: ভবানীপুর না নন্দীগ্রাম, কোন আসন পছন্দ তাঁর? জবাব দিতে গিয়ে নন্দীগ্রামকেই এগিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। জানালেন, কে, কোথায় প্রার্থী হবেন, বিজেপি-নেতৃত্বই তা ঠিক করবেন। তবে তাঁকে যদি বেছে নিতে বলা হয়, সেক্ষেত্রে তিনি নন্দীগ্রাম থেকেই লড়তে ইচ্ছুক। রবিবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগে এমনই মন্তব্য করলেন শুভেন্দু। কিন্তু ভবানীপুর নিয়ে যে বেশ কিছু দিন ধরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আসছিলেন তিনি? সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি বিরোধী দলনেতা। জানিয়েছেন, নন্দীগ্রামকে রেখে অন্য কিছু ভাবতে পারেন তিনি। তাহলে কি দুই কেন্দ্র থেকেই এবার ভোটে দাঁড়াবেন শুভেন্দু? নতুন করে জল্পনা উস্কে দিলেন। (Suvendu Adhikari)

রবিবার ভোটের দিন ক্ষণ ঘোষণার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু। কোথা থেকে প্রার্থী হতে ইচ্ছুক জানতে চাইলে বলেন, "আমার ভাবার কিছু নেই। বিজেপি-তে ব্যক্তিগত কিছু হয় না। এটা পিসি-ভাইপোর পার্টি নয়। এখানে ব্যক্তিসিদ্ধান্ত হয় না। এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। বিজেপি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে।" (Suvendu Adhikari on Nandigram)

তবে এর পরই নিজের পছন্দ বুঝিয়ে দেন শুভেন্দু। বলেন, "আমাকে জিজ্ঞেস করলে বলব, আমি নন্দীগ্রামেই লড়ব। তার পরও বিজেপি যদি বলে, এটা করতে হবে, ওটা করতে হবে, তা-ই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পদ। আমাকে যদি লড়তেই হয়, নন্দীগ্রাম রেখে অন্য কিছু ভাবতে পারি। সেটা আমার অধিকার আছে বলার। দলের কাছে বলেছি, বলবও ভবিষ্যতে। নন্দীগ্রাম নিয়ে কোনও দ্বিমত, দ্বিচারিতা নেই।"

এ নিয়ে শুভেন্দুকে বিঁধেছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। তিনি বলেন, "শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি দু'বার ধরাশায়ী হয়েছে। ২০২১ সালে অমিত শাহকে বুঝিয়েছিল 'অব কি বার, ২০০ পার', বাংলার মানুষ পগার পার করে রেখে দিয়েছিল। লোকসভার আগে ৩০ পার বুঝিয়েছিল, বাংলার মানুষ মমতাদিকে ২৯টি আসনে জয়ী করেছিল। শুভেন্দুর এহেন পারফরম্যান্স এবং ছড়ি ঘোরানোতে বিরক্ত হয়ে, পুরনো বিজেপি শমীক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করে ওঁর ডানা ইতিমধ্যেই ছেঁটে দিয়েছে। এবার শুভেন্দু টিকিট পাবে কি না, তা নিয়েই সংশয়। নিজে মুখেই যখন বলতে হচ্ছে, বোঝা যাচ্ছে, বিজেপি-তে শুভেন্দু ঠিক কতটা কোণঠাসা। আর ও নিজেও জানে, লোডশেডিং না করলে ২০২১ সালে বিধায়ক হতো না। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগ এবার ঠিক করে রেখেছে, নন্দীগ্রামে এবার লোডশেডিং হবে না। এতদিন ডায়লগ দিয়েছে ভবানীপুরে মমতাদিকে হারিয়ে দেখাবে। লেজ গুটিয়ে পালাতে হচ্ছে কেন? কারণ শুভেন্দু জানে, বাংলায় ভরাডুবি হবে বিজেপি-র। SIR নিয়ে বাঙালির সঙ্গে যে অসভ্যতা হয়েছে, বাংলায় কথা বললে যে অত্যাচার হয়েছে, তার মূল নায়ক শুভেন্দু। কলঙ্কিত মিরজাফরকে বাংলার মানুষ হারাবে। তাই অজুহাত তৈরি করে রাখছে যে দল চাইলে দাঁড়াবে। বিরোধী দলনেতা দল চাইলে দাঁড়াবে মানে!"

ভবানীপুর নিয়ে এর আগে বার বার জল্পনা উস্কে দিয়েছেন খোদ শুভেন্দুই। ভবানীপুরে সভা করেছেন, সম্প্রতি সেখানে দোল উৎসবেও যোগ দেন। এমনকি SIR-এ ভবানীপুর থেকে ৪৭ হাজারের বেশি নাম বাদ গেলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর মতো ভোটার ভবানীপুরে আর নেই বলে দাবি করেন তিনি। এমনকি ২০২১-এ তাঁর কাছে নন্দীগ্রামে যেভাবে হারতে হয়েছিল মমতাকে, ভবানীপুরে তার পুনরাবৃত্তি হবেন বলে দাবি করেন শুভেন্দু। দল চাইলে ভবানীপুরে তিনি প্রার্থী হতে পারেন বলেও জানান প্রকাশ্যেই। সূত্রের খবর, প্রার্থিতালিকা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসলে, অমিত শাহ, নিতিন নবীনও শুভেন্দুর কাছে পছন্দের আসনের কথা জানতে চান। কিন্তু এদিন ভোটঘোষণার আগে নন্দীগ্রামকেই এগিয়ে রাখলেন শুভেন্দু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget