এক্সপ্লোর

Cooch Behar News: 'DA ধর্মঘটে সামিল হলেই ব্যবস্থা নেবে দলও', হুমকি দিনহাটার তৃণমূল নেতার

TMC Leader on DA Protest: বকেয়া ডিএ-র ইস্যুতে ধর্মঘটীদের আগেই হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। এবার আরও একধাপ এগিয়ে হুমকি দিনহাটা শহর তৃণমূল ব্লক সভাপতির।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বকেয়া ডিএ-র ইস্যুতে ধর্মঘটীদের আগেই হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। এবার আরও একধাপ এগিয়ে হুমকি দিনহাটা শহর তৃণমূল ব্লক সভাপতির।'ধর্মঘটে সামিল হলে সরকার যেমন ব্যবস্থা নেবে, তেমনিই দলও ব্যবস্থা নেবে। দলের ব্যবস্থা আরও কড়াকড়ি হবে', হুমকি দিনহাটা শহর তৃণমূল ব্লক সভাপতি বিশু ধরের।  

বকেয়া ডিএ-র (DA) দাবিতে কাল কর্মীদের ধর্মঘটের ডাকের ইস্যুতে এবার কড়া রাজ্য সরকার (WB Govt)। গরহাজিরায় ধর্মঘটীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। 'উপযুক্ত কারণ ছাড়া গরহাজিরায় কাটবে একদিনের বেতন, বাদ যাবে চাকরিজীবনের একদিন', বিজ্ঞপ্তি জারি করে 'ব্রেক ইন সার্ভিসের' কথাও উল্লেখ করল অর্থ দফতর। উপযুক্ত কারণ ছাড়া গরহাজিরায় কড়া নির্দেশিকা জারি কলকাতা পুরসভারও (KMC)।

উল্লেখ্য, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। এখন মূল বেতনের ৩ শতাংশ হারে DA পান রাজ্য সরকারি কর্মীরা। তার সঙ্গে আরও ৩ শতাংশ, অর্থাৎ মূল বেতনের ৬ শতাংশ হাতে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এর ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক হবে ৩২ শতাংশ। এতে, একদমই খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রতিবাদে কলকাতায় মিছিল করেন তাঁরা। শহিদ মিনার সংলগ্ন মাঠে মিছিল করা হয়। DA-সহ একাধিক দাবিতে, ১৭ ফেব্রুয়ারি, বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ  কমিটি। এদিকে DA-মামলা এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন রয়েছে। ১৫ মার্চ, এই শুনানি হওয়ার কথা।   

আরও পড়ুন, 'বিজেপি না ছাড়লে শুভেন্দুর মতই এজেন্সি থেকে দূরে থাকতেন বনি', বিস্ফোরক দেবাংশু

গত মাসের শেষে,  ২০ তারিখ পশ্চিমবঙ্গ আদালত কর্মচারি সমিতির তরফে জানানো হয়, তাঁরা হাজিরা খাতায় সই করে আন্দোলনে (Agitation) নেমেছেন। তাদের বক্তব্য, বারবার দাবি জানানো সত্বেও সরকার তাঁদের ডিএ (DA) দিচ্ছে না। হুঁশিয়ারি সত্ত্বেও বকেয়া ডিএ-র দাবিতে সরকারি অফিসে  ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। আর এমনই এক আবহে ধরা পড়ে উলটপূরাণ। এই আন্দোলনে সরকারি কর্মীদের একাংশ ফল নিয়ে খুব একটা বিশ্বাসী নন। এমনটা নয় যে, তাঁরা বকেয়া ডিএ চান না। বরং এদিন হতাশই লক্ষ্য করা গেল তাঁদের কথায়। 'কর্মবিরতি করে লাভ হবে না, ডিএ বাড়বে না', এদিন এমনই বিতর্কিত মন্তব্য শুনতে সরকারি কর্মীদের একাংশের মুখে। 

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget