এক্সপ্লোর

Cooch Behar News: বামনহাটে তৃণমূল সমর্থককে দায়ের আঘাত, কোনওক্রমে বাঁচল প্রাণ, অভিযোগের তীর বিজেপির দিকে

Cooch Behar: দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের দাবি অভিযুক্ত বাপি বিজেপি আশ্রিত এক দুষ্কৃতী এবং গোটা বিষয়টা বেশ কয়েকদিন আগের ঝামেলার প্রভাব।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে (Cooch Behar News ) আক্রন্ত তৃণমূল ঘণিষ্ঠ যুবক। আক্রন্ত যুবকের নাম মুন্না। সেই মুন্নাকে উদ্দেশে করেই একের পর এক দায়ের কোপ মারা হল। প্রাণে বাঁচলেও, আহত হন সেই ব্যক্তি। অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনাটি কোচবিহারের বামনহাটার। গতকাল, বুধবার, ৮ অক্টোম্বর রাত দশটা নাগাদ বামনহাট অফিস পাড়া সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।

দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের ছায়া সঙ্গী হিসাবেই পরিচিত এই মুন্না। সেই ব্যক্তিকে লক্ষ্য করেই এক দুষ্কৃতী প্রাণঘাতী হামলা চালায়। গতকাল রাতে মুন্না অফিসপাড়া এলাকায় একটি দোকান থেকে কিছু জিনিসপত্র কিনছিলেন। সেই সময়ই বামনহাট হরিটপাট এলাকার বাপি বর্মন নামের এক যুবক অতর্কিত তাঁকে আক্রমণ করেন। অভিযোগ বাপি বর্মন হাতে থাকা একটি দা দিয়ে মুন্নার উপর প্রাণঘাতী হামলা চালান। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান মুন্না। তবে একের পর এক দায়ের আঘাতে আহত হন মুন্না। কোপ মারার সময় মুন্না কোনওক্রমে মাথা সরিয়ে নিলে তাঁর গালে দায়ের কোপ লাগে।

ঘটনার সময় এলাকায় উপস্থিত স্থানীয়রা অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। তবে জনতা বাপি বর্মনকে কোনওক্রমেই ঠেকাতে পারেননি। কোনভাবেই তিনি কথা শোনেননি। এরপরেই বাপির উপরে ক্ষিপ্ত হয় সাধারণ জনগণ। দ্রুত খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়। পুলিশ এসে আহত মুন্না এবং বাপিকে উদ্ধার করে। দুইজনকেই বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানেই পরবর্তীতে গ্রেফতার করা হয় বাপিকে।

এ ঘটনাপ্রসঙ্গে দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের দাবি অভিযুক্ত বাপি বিজেপি আশ্রিত এক দুষ্কৃতী এবং গোটা বিষয়টা বেশ কয়েকদিন আগের ঝামেলার প্রভাব। তিনি বলেন, 'বাপি একজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী।  দিন কয়েক আগে ও আমাদের দলের ছেলেদের সঙ্গে একটি ঝামেলায় জড়িয়ে ছিল। কিন্তু সে সময় দুর্গাপূজা ছিল বলে ওকে কিছু বলা হয়নি। কিন্তু বিজেপি যদি ভেবে থাকে যে এভাবে আক্রমণ করে আমাদেরকে রুখে দেওয়া যাবে তাহলে ওরা ভুল করছে।

এরপরেই দীপক পুলিশকে  কার্যত হুঁশিয়ারিই দিয়ে তিনি আরও দাবি করেন, 'পুলিশ যদি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে প্রয়োজনে আমরা নিজেরাই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেব।' গোটা ঘটনায় থমথমে এলাকা। 

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget