এক্সপ্লোর

North Bengal: বন্যা-ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গে এবার বন্যপ্রাণীর আক্রমণ, মাথাভাঙায় মৃত্যু কৃষকের

North Bengal updates: জলদাপাড়া অভয়ারণ্য থেকে মাত্র ১.৫ কিমি দূরে, বিজনবাড়ি ও ব্যাঙ্কডুবি ফরেস্টের মাঝে অবস্থিত মেজবিল গ্রামে গণ্ডার-আতঙ্ক

কোচবিহার: বন্যা ও ধসে যেন যথেষ্ট ছিল না। এবার গোদের উপর বিষফোঁড়ার মতো যুক্ত হল বন্যপ্রাণীর আক্রমণ। জঙ্গল থেকে লোকালয়ে বন্যপ্রাণীরা। রয়েছে ব্ল্যাক প্যান্থার, চিতাবাঘ বেরিয়ে পড়ার আশঙ্কাও। এর মাঝে বন্যপ্রাণীর আক্রমণে প্রাণ হারালেন বীরেন বর্মন। মেজবিল গ্রামে আবার গণ্ডার ঘিরে আতঙ্ক।

বন্যার জলে ভেসে আসা বন্য শুয়োরের হামলায় মারা গিয়েছেন বীরেন। ঘটনাটি কোচবিহারের মাথাভাঙায়। খবর অনুযায়ী তোর্সা নদীর পাড়ে জলে ভেসে আসা বন্য শুয়োরের হামলাতেই প্রাণ হারিয়েছেন পেশায় কৃষক বীরেন বর্মন। অপরদিকে, জলদাপাড়া অভয়ারণ্য থেকে মাত্র ১.৫ কিমি দূরে, বিজনবাড়ি ও ব্যাঙ্কডুবি ফরেস্টের মাঝে অবস্থিত মেজবিল গ্রাম। 

স্থানীয়রা জানাচ্ছেন একদিকে যেখানে বৃষ্টি, বন্যায় বিধ্বস্ত গোটা এলাকা, তখন তাঁদের সমস্যা বাড়িয়েছে লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা। তোর্সার জলে তিন থেকে চারটি গণ্ডারকে ভেসে আসতে দেখেন স্থানীয়রা। গত দু'দিন ধরে গণ্ডাররা তাণ্ডব চালাচ্ছেন। এদের মধ্যে একটি গণ্ডার পার্শ্ববর্তী গ্রামে চলে যায়। অপর একটি গণ্ডারকে গতকাল রাত আট, সাড়ে আটটায় নাগাদ বাজারের কাছে দেখতে পান এলাকার মানুষজন। যথারীতি তাঁকে দেখা মাত্রই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গণ্ডারের হাত থেকে বাঁচতে সঙ্গে সঙ্গে সকলে বাড়ি ফিরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন, দোকানের শাটার নামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে বন দফতর পৌঁছলে, তাঁদের ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখান। বন দফরের বিরুদ্ধে ঠিকঠাক দায়িত্ব পালন না করা, গাফিলতির অভিযোগ। এই ঘটনার পর একটা দিন পেরিয়ে গেলেও সেই গণ্ডারকে খুঁজে পাওয়ানি।

আজ সারাদিন ফালাকাটা থেকে কোচবিহার পথে হাতির সাহায্যে বন দফতরগণ্ডারের খোঁজে তল্লাশি চালায়। তবে তাঁরা এ বিষয়ে সাফল্য় পায়নি। বন্যপ্রাণীর আতঙ্কে থমথমে গোটা এলাকা। অন্ধকার চারিদিক। এক স্থানীয় বাসিন্দার বাড়ির পাশ দিয়েই গতকাল ওই গণ্ডারটি ছুটে পালিয়ে সেই। সেই স্থানীয় বাসিন্দা রীতিমতো আতঙ্কে, ভয়ে সিঁটিয়ে রয়েছে। তিনি জানান, 'আমাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে। গতকাল তো ভয়ে সারারাত ঘুমই হয়নি। এখন তো অন্ধকার হয়ে গিয়েছে। আজ কী হবে জানি না।' ক্ষুব্ধ আরেক স্থানীয়ের দাবি, 'জলের যন্ত্রণা তো রয়েইছে। এছাড়াও গণ্ডার,বাইসন, হাতি সবই বেরোচ্ছে।'

এদিকে উত্তরবঙ্গে মৃত্যুমিছিল যেন থামছেই না। ইতিমধ্যেই বন্যা ও ধসের জেরে ২৯ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। যদিও সংবাদসংস্থা IANS সূত্রে সংখ্যাটি আরও বেশি, ৩৬ বলে দাবি করা হচ্ছে। সদ্যই বিজনবাড়িতে রঙ্গিত নদীতে আরও একজনের দেহ পাওয়া গিয়েছে। NDRF সূত্রের খবর, দার্জিলিঙে ১৮ জনের মৃত্যু, জলপাইগুড়িতে ১০। 

এদিকে এমন পরিস্থিতিতেও আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের জন্য় কিন্তু কোনও সুখবর দেওয়া হচ্ছে না। উত্তরবঙ্গে আগামী দুইদিনও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মন্দের ভাল বলতে এটাই যে কোথাও ভারী বৃষ্টির তেমন সতর্কতা নেই। কিন্তু বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সেরা শিরোনাম

Baruipur Incident : '১০ হাজার টাকার টোপ...!' বারুইপুরকাণ্ডে ধৃতদের জেরায় চাঞ্চল্য়কর তথ্য়, কী কী জানা গেল ?
Baruipur Incident : '১০ হাজার টাকার টোপ...!' বারুইপুরকাণ্ডে ধৃতদের জেরায় চাঞ্চল্য়কর তথ্য়, কী কী জানা গেল ?
CM On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে,
বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে, " যাকে পিটিয়ে মারা হয়েছে, উনি নির্দোষ, পুলিশ আমাকে যা বলেছে..", বললেন মুখ্যমন্ত্রী
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
State Government : ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?

ভিডিও

Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা
Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget