এক্সপ্লোর

Cooch Behar: নাবালিকার মৃত্যুর প্রতিবাদে জেলায় ছাত্র ধর্মঘটের ডাক SFI ও DSO-র, সকাল থেকে পিকেটিং

Cooch Behar Violence: ঘটনায় মূল অভিযুক্ত-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কোচবিহারে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI ও DSO।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) নাবালিকা ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে জেলায় ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI ও DSO। সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজের সামনে শুরু হয়েছে পিকেটিং। সরকারি স্কুলের পাশাপাশি, বেশ কিছু বেসরকারি স্কুলও বন্ধ রয়েছে। নবম শ্রেণির ওই পড়ুয়াকে ১৮ জুলাই স্কুল থেকে ফেরার পথে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই এক যুবকের বিরুদ্ধে। গতকাল কোচবিহার এমজেএন হাসপাতালে মৃত্যু হয় ১৪ বছরের নির্যাতিতার। ঘটনায় মূল অভিযুক্ত-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কোচবিহারে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI ও DSO।

লম্বা হচ্ছে তালিকা: মণিপুর (Manipur) থেকে মালদা (Malda), কোচবিহার (Cooch behar) থেকে কাকদ্বীপ (Kakdwip)। কী দেশ, কী রাজ্য, নারী নির্যাতনের অভিযোগের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে! এরইমধ্যে মৃত্যু হল কোচবিহারের নির্যাতিতা নাবালিকার! আর তারপরই লজ্জার ছবি দেখল বাংলা! ১৪ বছরের নাবালিকা মেয়ের মৃত্যুর পরও, রাজনীতির দড়ি টানাটানি থেকে রেহাই মিলল না নির্যাতিতার বাবার। হাসপাতাল চত্বরেই মৃতার বাবাকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু হল তৃণমূল ও বিজেপির মধ্যে!

টানাটানি মধ্যে সদ্য মেয়ে হারা অসহায় বাবা! একদিকে বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ, অন্যদিকে কোচবিহারের তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, এই দু'জনের টানাটানি মধ্যে বেশকিছুক্ষণ পড়লেন সদ্য মেয়ে হারা অসহায় বাবা! গত ১৮ জুলাই স্কুল থেকে শরীর খারাপের কথা বলে বেরিয়ে যায় ক্লাস নাইনের ওই ছাত্রী। তারপর থেকেই আর খোঁজ মেলেনি তাঁর। ২০ তারিখ পুণ্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পরের দিনই কোচবিহারের একটা নার্সিংহোমে তাঁর খোঁজ মেলে। ওঠে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। 

এই পরিস্থিতিতে বুধবার কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় নাবালিকার। তারপরই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ধর্ষণের অভিযোগে ধৃতরা বিজেপি ও সিপিএমের কর্মী বলে দাবি করে তৃণমূল। বিজেপি নেতা রাহুল সিন্হার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। হাসপাতালে নাবালিকার দেহ আটকেও চলে বাগ্ বিতন্ডা। পরে পুলিশের সাহায্যে কোনওরকমে মৃতদেহ বের করা হলেও গন্ডগোল থামেনি। হাসপাতালের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ, বিজেপির কাছ থেকে নাবালিকার বাবাকে রীতিমতো টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূলের কর্মীরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget