এক্সপ্লোর

Cooch Behar: ব্যবসায়ী অপহরণে বিজেপি নেতার গাড়ি ব্যবহারের অভিযোগ তুলে ফেসবুক পোস্ট উদয়নের

অভিযোগে বলা হয়, শনিবার রাতে গুঞ্জবাড়ি এলাকা থেকে তাঁকে জোর করে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে কয়েকজন। স্থানীয়রা ছুটে এলে, তারা পালানোর চেষ্টা করে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। অপহরণকাণ্ডে বিজেপি নেতার (BJP Leader) গাড়ি ব্যবহার করার অভিযোগে ফেসবুকে সরব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। এই নিয়ে কোতোয়ালি থানায় ডেপুটেশনও জমা দেয় শাসকদলের যুব সংগঠন। গোটাটাই চক্রান্ত বলে দাবি করেছেন বিজেপি নেতা। 

ব্যবসায়ী অপহরণের অভিযোগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) ফেসবুক পোস্টে বিতর্ক। অপহরণকারীরা দিনহাটার বিজেপি নেতা অজয় রায়ের গাড়ি ব্যবহার করেছিল বলে অভিযোগ করেন মন্ত্রী। আর এই বিতর্কের নেপথ্যে রয়েছে কোচবিহারের ব্যবসায়ী রাহুল সেনের থানায় জমা দেওয়া অভিযোগপত্র। 

অভিযোগে কী  বলা হয়েছে? শনিবার রাতে গুঞ্জবাড়ি এলাকা থেকে তাঁকে জোর করে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে কয়েকজন। স্থানীয়রা চলে এলে, তারা পালানোর চেষ্টা করে। অভিযোগপত্রে একটি গাড়ির নম্বর উল্লেখ করা হয়। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন ব্যবসায়ী ও একজন গাড়ি চালক।  র কয়েকঘণ্টা পরেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর পোস্ট ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক। 

মন্ত্রী অভিযোগ করেন, ব্যবসায়ীর অভিযোগপত্রে যে গাড়ির উল্লেখ রয়েছে, সেটি দিনহাটার বিজেপি নেতার অজয় রায়ের। এই ঘটনায় বিজেপি নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ানদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দিনহাটার তৃণমূল বিধায়ক। 

উদয়ন গুহর কথায়, সিআইএসএফের কাজটা কী...ডাকাতিকে প্রোটেক্ট করা...উচ্চস্তরে তদন্ত হওয়া দরকার...জানি না পুলিশ কী করছে...হালকাভাবে নিলে হবে না। এই ঘটনায় সুর চড়িয়েছে তৃণমূল। মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানায় ডেপুটেশন জমা দেন যুব তৃণমূল নেতারা।  কোচবিহারের যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি রাকেশ চৌধুরীর কথায়, গুঞ্জবাড়ির যে কিডন্য়াপিংয়ের ঘটনা...খোঁজ নিয়েছি যে গাড়িটা পালিয়েছে সেটা অজয় রায়ের।  এই পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছে বিজেপি। 

দিনহাটার বিজেপির শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের কথায়, আমার গাড়ির নম্বর চক্রান্ত করে দেওয়া হয়েছে...কালিয়াগঞ্জে তৎপরতা নেই...আমার ক্ষেত্রে তৎপর...যারা অ্যারেস্ট হয়েছে তারা বড় ব্যবসায়ী...টাকা নিয়ে ঝগড়া তৃণমূল টাকাটা পাইয়ে দিক। ব্যবসায়ীকে ‘অপহরণের চেষ্টা’, কী বলছে পুলিশ? 

কোচবিহার পুলিশ সুপার সুমিত কুমারের কথায়, 'অ্যাকিউজড পার্টি ভিক্টিম পার্টি বলছে টাকা লেনদেনের ব্যাপার রয়েছে'। পুলিশ ব্যবসায়িক শত্রুতা বলে অনুমান করলেও, ব্যবসায়ী অপহরণের অভিযোগ নিয়ে কোচবিহারে রাজনৈতিক তরজা চলছেই।

আরও পড়ুন: Malda News: মালদা চাঁচল স্টেডিয়ামের মাটিতে পড়ে 'তৃণমূলে নবজোয়ারে'র গোপন ব্যালট, তুমুল তরজা শুরু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget