এক্সপ্লোর

TMC MLA : ১০০ দিনের টাকায় বিধায়ক কিনছে বিজেপি ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

TMC MLA on BJP : ১০০ দিনের প্রকল্প ঘিরে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চরমে ! মোদি সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলছে রাজ্য

শুভেন্দু ভট্টাচার্য, সিতাই(কোচবিহার) : ১০০ দিনের টাকা বন্ধ। সেই টাকা নিয়ে বিধায়ক কিনছে বিজেপি (BJP)। এক জন বিধায়ক ৫০ কোটি টাকা। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) মুখে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) জগদীশ বর্মা বাসুনিয়া। রাজ্য সরকার প্রকল্পের সঠিক রিপোর্ট দিতে পারছে না বলেই, টাকা দিচ্ছে না কেন্দ্র। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

১০০ দিনের প্রকল্প ঘিরে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চরমে ! মোদি সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলছে রাজ্য। পাল্টা কেন্দ্রের দাবি, প্রকল্পের হিসাব দিচ্ছে না রাজ্য সরকার ! এহেন সংঘাতের আবহেই ১০০ দিনের প্রকল্প নিয়ে কার্যত বোমা ফাটালেন কোচবিহারের সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া !

বিস্ফোরক অভিযোগ-

তাঁর বিস্ফোরক অভিযোগ, ১০০ দিনের প্রকল্পের টাকা বন্ধ করে, সেই টাকায় বিধায়ক কিনছে বিজেপি ! বিধায়ক পিছু খরচ করা হচ্ছে ৫০ কোটি টাকা ! বিধায়ক বলেন, ১০০ দিনের টাকা বন্ধ। এত জিএসটি-র ট্যাক্স উঠছে, সবাই ট্যাক্স দেয়। আর কেন্দ্রের টাকা রাজ্য ভাগ পায় না। ১০০ দিনের টাকা বন্ধ। আর সেই টাকা ওরা নিয়ে এমএলএ কিনছে। একটা করে এমএলএ ৫০ কোটি টাকা। বিজেপির বাপের টাকা ?

যদিও তৃণমূল বিধায়কের অভিযোগ উড়িয়ে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, এখানে এমনি এমনি টাকা আটকে রাখা হয়নি। কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে দেখে গেছে, কাজ হয়নি। ভুয়ো রিপোর্ট দেয় রাজ্য, তাহলে টাকা দেবে কেন ?

বাংলায় ভোট এলেই দেখা যায় দলবদলের হিড়িক ! নেতারা দাবি করেন, অন্য দলের জনপ্রতিনিধিরা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন ! এবার সামনে পঞ্চায়েত ভোট। ঠিক তার আগে সিতাইয়ের তৃণমূল বিধায়কের মন্তব্য জল্পনা উস্কে দিয়েছে ! সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন সময়ে, বিভিন্ন রাজ্যে বিধায়ক কেনাবেচার অভিযোগ উঠেছে। মহারাষ্ট্র থেকে কর্ণাটক, গোয়া থেকে অরুণাচলপ্রদেশ।

‘অপারেশন লোটাসে’র অভিযোগ বারবার উঠেছে বিজেপির বিরুদ্ধে। বঙ্গ বিজেপি নেতাদের গলাতেও শোনা গেছে বিপক্ষের বিধায়কদের যোগাযোগ রেখে চলার কথা ! পঞ্চায়েত ভোটের আগে বাংলাতেও কি তার ছায়া দেখা যাবে ? বিজেপির শক্ত ঘাঁটি কোচবিহারে কি দেখা যাবে অন্যরকম খেলা ? তৃণমূল বিধায়কের মন্তব্যে বইছে জল্পনার ঝড়।

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget