এক্সপ্লোর

Coochbehar News: রাজ্য সরকার অসহযোগিতা করেছে, কেন্দ্রের উদ্যোগেই চালু বিমান পরিষেবা: দিলীপ ঘোষ

কোচবিহার পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্য়ান রবীন্দ্রনাথ ঘোষের কথায়, গত কয়েকবছর কেন্দ্রের এয়ারপোর্ট অথরিটি একটা টাকাও দেয়নি এটার জন্য। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তৃণমূল (TMC) সরকার অসহযোগিতা করেছে, কেন্দ্রের উদ্যোগেই কোচবিহারে (Coochbehar) বিমান পরিষেবা চালু হয়েছে। কোচবিহারে কর্মসূচিতে গিয়ে ফের তৃণমূলকে (TMC) আক্রমণ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে তৃণমূল (TMC)। 

দিলীপ ঘোষ বলছেন, তৃণমূল (TMC) চায়নি কোচবিহারে (Coochbehar) বিমান চালু হোক । অন্যদিকে , কোচবিহার পুরসভার (Coochbehar Municipality ) তৃণমূল নেতা ও চেয়ারম্য়ান রবীন্দ্রনাথ ঘোষের কথায়, গত কয়েকবছর কেন্দ্রের এয়ারপোর্ট অথরিটি একটা টাকাও দেয়নি এটার জন্য। 

কোচবিহারে বিমান পরিষেবা নিয়ে চাপানউতোর থামার নামই নেই । বৃহস্পতিবার, কোচবিহারে চায়ে পে চর্চায় গিয়ে তৃণমূলকে আরও একবার এনিয়ে নিশানা করলেন দিলীপ ঘোষ। টেনে আনলেন আলাদা রাজ্যের প্রসঙ্গও ।

পাল্টা সরব হয়েছে তৃণমূল: দিলীপ ঘোষ (Dilip Ghosh) আরও বলছেন, বঙ্গভঙ্গ বিল পাস করিয়েছে, এদিকে কোচবিহারের মানুষকে যোগাযোগ করতে দেবেন না, এই জন্য মানুষ আলাদা স্বর তুলছে । কোচবিহার (Coochbehar ) বিমানবন্দরের রক্ষণাবেক্ষণে কেন্দ্রের ভূমিকা নিয়ে পাল্টা সরব হয়েছে তৃণমূল ।

কোচবিহার পুরসভা চেয়ারম্য়ান ও তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের কথায়,সারা বছর রাজ্য দেখাশোনা করে, কিছু না জেনেই বলে ফেলছে আমরা করলাম। এদিকে এয়ারপোর্ট অথরিটি ভর্তুকি দেয় না, এসব দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানে না । 

তৃণমূল-বিজেপির মধ্যে দড়ি টানাটানি: কোচবিহার (Coochbehar)-কলকাতা (Kolkata) বিমান পরিষেবা চালু হয়েছে মঙ্গলবার । তার আগে থেকেই এই বিমান পরিষেবা চালুর কৃতিত্ব নিয়ে তৃণমূল(TMC) -বিজেপির (BJP) মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে । উদ্বোধনের দিন রাজ্য সরকারের (West Bengal Government) প্রতিনিধি হিসেবে থাকার কথা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের । কিন্তু দুজনেই বিমানে থাকবেন না বলে জানিয়ে দেন। শেষমেশ বিজেপির (BJP) ৫ বিধায়ককে নিয়ে কোচবিহার থেকে কলকাতা পৌঁছয় প্রথম বিমান । তারপরও এই পরিষেবা নিয়ে তৃণমূল-বিজেপির চাপানউতোর চলছেই ।

দিনকয়েক আগে শিলিগুড়ির জনসভা থেকে কোচবিহার থেকে ফের উড়ান পরিষেবা শুরুর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Chief Minister Mamata Banerjee)।

আরও পড়ুন: Recruitment Scam Case: 'ভক্ত আর ভগবানের মাঝে গুরু থাকে। গুরুটা কে? খুঁজে বের করুন', মন্তব্য বিচারকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget