এক্সপ্লোর

Recruitment Scam Case: 'ভক্ত আর ভগবানের মাঝে গুরু থাকে। গুরুটা কে? খুঁজে বের করুন', মন্তব্য বিচারকের

SSC Scam: তাপস ও কুন্তলকে মুখোমুখি জেরায় একাধিক প্রভাবশালীর নাম, দাবি সিবিআই-এর আইনজীবীর।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই মামলায় বিদ্যাসাগরের পর এবার বিচারকের মুখে রামকৃষ্ণের কথা। সিবিআইয়ের আইনজীবীকে বিচারক বলেন, 'রামকৃষ্ণ বলেছিলেন, ভক্ত আর ভগবানের মাঝে গুরু থাকে। গুরুটা কে? খুঁজে বের করুন।'

তাপস (Tapash Mondal) ও কুন্তলকে মুখোমুখি জেরায় একাধিক প্রভাবশালীর নাম, দাবি সিবিআই-এর আইনজীবীর। জামিন দিলে তথ্য প্রমাণ লোপাটের পাশাপাশি সাক্ষীদের হুমকি দেওয়ার সম্ভাবনা, সওয়াল সিবিআই-এর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের ৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। এদিন নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় তাপস মণ্ডল দাবি করেন, 'সব চেনে, সবাইকে জানে কুন্তল।' যদিও নিজাম প্যালেস থেকে আদালতে যাওয়ার পথে, কুন্তল (Kuntal Ghosh) দাবি করেন, তিনি কালীঘাটের কাকুকে চেনেন না

ফের পনির প্রসঙ্গ:
আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) ফের পনির মশালা প্রসঙ্গ। এর আগে বিচারপতি মন্তব্য করেছিলেন পনির ছাড়া পনির মশালা রান্নার চেষ্টা করছে সিবিআই। এদিন কুন্তল ঘোষের আইনজীবী বলেন, 'এর আগে পনিরের কথা বলা হচ্ছিল,এদের কাছে পনির রান্না করার আগুনটাই নেই।' সিবিআইকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করে কুন্তলের আইনজীবী। পাল্টা সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, পনিরের ভ্যারাইটির খোঁজ চলছে।

এর আগে আদালতে প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই (CBI)। বিচারক মন্তব্য করেছিলেন পনির ছাড়াই পনির মশালা রান্না করতে চাইছে সিবিআই। বিচারক প্রশ্ন তুলেছিলেন, 'চাকরি বিক্রির টাকার ভাগ গিয়েছে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার কাছে, কেস ডায়েরিতে নাম রয়েছে এসপি সিন্হার, তবু কেন হেফাজতে চাইছে না সিবিআই'। পাল্টা সিবিআইয়ের আইনজীবী দাবি করেছিলেন যে এই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য় জোগাড়ের চেষ্টা করা হচ্ছে।      

এর আগে বিদ্যাসাগর প্রসঙ্গ:
পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের শুনানির সময়, জামিনের বিরোধিতা করার সময় বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে এনেছিলেন ইডির আইনজীবী। তিনি বলেছিলেন, '২৬ সেপ্টেম্বর, ১৮২০ ও ১৯৫২-র ৬ অক্টোবর, বাংলায় দুই মহান ব্যক্তি জন্ম নিয়েছেন। একজন বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে। আরেকজন কুখ্যাত পার্থ চট্টোপাধ্যায়। একজন বাংলার শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গেছেন, আরেকজন ১০০ বছর পিছিয়ে দিয়ে ধ্বংস করেছেন।'

আরও পড়ুন:  বিকাশ মিশ্র মামলায় জেল সুপারকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের! সঙ্গে জরিমানাও

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?

ভিডিও

Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget