এক্সপ্লোর

Dinhata : দিনহাটায় 'প্রেস্টিজ ফাইট', বিজেপি প্রার্থী ও বিধায়ককে প্রচারে বাধা-নিগ্রহের অভিযোগ ! কমিশনে নালিশ

পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল...

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা (কোচবিহার) : কোচবিহারের দিনহাটায় উপনির্বাচনের প্রচার ঘিরে তৃণমূল-বিজেপি টানাপোড়েন । বামনহাটে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল।

বাজারের রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছেন তৃণমূল কর্মীরা ! মুখে মুহুর্মুহু স্লোগান ! তাঁদের সঙ্গে দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের কার্যত ধস্তাধস্তির উপক্রম ! কোনওক্রমে তৃণমূল কর্মীদের ঠেলে সরিয়ে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী। কিন্তু পিছু ছাড়েননি তৃণমূল কর্মীরা । কখনও বিজেপি প্রার্থীকে আঙুল উঁচিয়ে হুমকিও দিতে দেখা গেল।

চলতি মাসের ৩০ তারিখ কোচবিহারের দিনহাটা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ! সোমবার নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে নিয়ে বামনহাটে প্রচারে যান অশোক মণ্ডল। হঠাৎ তৃণমূল কর্মীরা তাঁদের ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে নিগ্রহও করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। যদিও বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির। এরই মধ্যে রবিবার দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ-র একটি মন্তব্যকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়েছে। দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন, গত নির্বাচনে ভেটাগুড়িতে তৃণমূলের এজেন্ট বসাতে দেয়নি বিজেপি। উপনির্বাচনে নয়ারহাটের ২৫টি বুথে বিজেপির এজেন্ট বসতে না দিলে, অপমানের জ্বালা ঘুচবে।

এদিকে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, দিনহাটায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হলেও, মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে। 

গত ১০ এপ্রিল বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে হারান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। দিনহাটা বিধানসভা উপনির্বাচনের প্রেস্টিজ ফাইট ঘিরে রাজনৈতিক টাগ অফ অয়্যার চরম পর্যায়ে।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Taratala Incident: তারাতলায় বিপর্যয়, KMC- র ১৬টি বরোতেই বিশেষ অডিট, তৈরি কমিটি এবং SOP, কোন কোন বিষয়ে গুরুত্ব ?
তারাতলায় বিপর্যয়, KMC- র ১৬টি বরোতেই বিশেষ অডিট, তৈরি কমিটি এবং SOP, কোন কোন বিষয়ে গুরুত্ব ?
West Bengal News Today Live Updates: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
TMC News: নিরাপত্তা নিয়ে সংশয়ে প্রাক্তন কাউন্সিলররা ? 'ঋতব্রত-তৃণমূল'- এর বৈঠকে আলোচনা ?
নিরাপত্তা নিয়ে সংশয়ে প্রাক্তন কাউন্সিলররা ? 'ঋতব্রত-তৃণমূল'- এর বৈঠকে আলোচনা ?

ভিডিও

TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE
Bankura News: রাস্তা দখল করে ক্লাব, এবার তা ভাঙতে প্রশাসনকে নির্দেশ বাঁকুড়ার বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
Anant Ambani : তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
Astro : বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
Purba Bardhaman News: হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
Railway New Rules: মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
Bomb Recover: জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
Karnataka News: প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
Embed widget