এক্সপ্লোর

Coochbehar News: 'সমাজবিরোধীকে সহায়তা করেছিলাম' দল বলদাতেই উদয়নের আক্রমণের মুখে তাঁরই ঘনিষ্ঠ

Udayan Guha Attacks BJP Leader: নাম না করে যাঁর উদ্দেশে এমন মন্তব্য করছেন কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, তিনি বিজেপি নেতা জয়দীপ ঘোষ। একসময় যিনি, তৃণমূল বিধায়কের ছায়াসঙ্গী ছিলেন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: নাম না করে, একদা ঘনিষ্ঠকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিনহাটার (Dinhata) তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha), সম্প্রতি বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন ওই ব্যক্তি। যদিও এদিন এ জন্য এলাকাবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। যাঁর উদ্দেশে এমন মন্তব্য সেই বিজেপি নেতা (BJP Leader), এই ইস্যুতে পাল্টা তোপ দেগেছেন।

ঠিক কী বলেছিলেন উদয়ন: মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দিনহাটার তৃণমূল (TMC) বিধায়ক উদয়ন গুহ বলেন, এখানকার সুধী নাগরিকবৃন্দ সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি রাজনৈতিক স্বার্থে, দলের কথা চিন্তা করে, একজন সমাজবিরোধীকে এই এলাকায় মাথা তুলে দাঁড়াতে সহায়তা করেছিলাম। এটা আমার অন্যায় হয়েছিল। আমি আর ভবিষ্যতে এই ধরনের কাজ করব না।

নাম না করে যাঁর উদ্দেশে এমন মন্তব্য করছেন কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, তিনি বিজেপি নেতা জয়দীপ ঘোষ। একসময় যিনি, তৃণমূল বিধায়কের ছায়াসঙ্গী ছিলেন।স্থানীয় সূত্রে খবর, গতবছর বিধানসভা উপনির্বাচনের আগে দু’জনের সম্পর্কে ফাটল ধরে। তৃণমূলে থাকাকালীন একাধিকবার সোশাল মিডিয়ায় উদয়নের বিরুদ্ধে সরব হন জয়দীপ। 

আরও পড়ুন: Pashchim Medinipur: সরকারি ঘোষণার পরও হয়নি বদলি, অভিযোগে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত ৪০ শিক্ষক-শিক্ষিকার

ম্পর্কের অবনতি: পুরভোটের পর সম্পর্কের আরও অবনতি হয়। গত ৩ মে, বিজেপিতে যোগ দেন দিনহাটা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ। এরপরই রবিবার ১ নম্বর ওয়ার্ডেই দলের কর্মিসভায় নাম না করে জয়দীপকে আক্রমণ করেন উদয়ন। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতাও।
 
বিজেপি নেতা জয়দীপ ঘোষের কথায়, আগে নিজের পরিবারের কাছে ক্ষমা চাক, উনি যা করেছেন, বাড়ি-বাড়ি গিয়ে ক্ষমা চাক, উনিই স্বীকার করেছেন রাজনৈতিক স্বার্থে সমাজবিরোধীকে প্রশ্রয় করেন, উনিই সবচেয়ে বড় সমাজবিরোধী।

কোচবিহারের বিজেপির সহ সভাপতি সঞ্জয় চক্রবর্তীর দাবি, যতদিন ডানহাত ছিলেন ততদিন ভাল ছিলেন, এখন বিজেপিতে এসেছে বলে সমাজবিরোধী। এদিকে, শুধু দলত্যাগীকে তোপ দাগাই নয়, তৃণমূল কর্মীদেরও কড়া বার্তা দেন দিনহাটার বিধায়ক।

উদয়ন গুহর কথায়, যদি মনে করেন যে, একজন সরে গেছে, আপনি জায়গাটা ফাঁকা পেয়েছেন, এবার আপনার কাজ জমি মালিকের কাছ থেকে টাকা তোলা, যেদিন জানতে পারব, সেদিনই ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে দল থেকে বের করে দেব। সব মিলিয়ে উদয়নের নতুন মন্তব্যে ফের দানা বেধেছে বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget