এক্সপ্লোর

Coochbehar Double Murder: বাবাকে খুন করে শোকেসে, দাদাকে মেরে সেপটিক ট্যাঙ্কে ! কোচবিহারে হাড়হিম করা জোড়া হত্যাকাণ্ড

District News: বাবাকে খুন করে শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এর পাশাপাশি এক তুতো দাদাকেও মেরে সেপটিক ট্যাঙ্কে দেহ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : বাবাকে খুন করে শোকেসে, দাদাকে মেরে সেপটিক ট্যাঙ্কে। কোচবিহারে হাড়হিম করা জোড়া হত্যাকাণ্ড। বাড়ির বারান্দায় রক্ত দেখে সন্দেহ প্রতিবেশীদের। পুলিশ গিয়ে জোড়া দেহ উদ্ধার করে। শোকেসে কম্বলে মোড়ানো অবস্থায় ছিল বৃদ্ধের দেহ। বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার বৃদ্ধের ভাগ্নের দেহ। ঘটনার পর পলাতক বৃদ্ধের ছেলে প্রণবকুমার বৈশ্য। আপাতত তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কেন ওই যুবক নিজের বাবা এবং এক দাদাকে এমন নৃশংস ভাবে খুন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।               

কোচবিহারে জোড়া খুনে চাঞ্চল্য ছড়িয়েছে। কোচবিহার ২ নম্বর ব্লকের ডাওয়াগুড়ি বৈশ্যপাড়া এলাকায় নিজের বাবাকে খুন করে শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখার মতো সাংঘাতিক অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। পাশাপাশি এক পিসতুতো দাদাকেও মেরে তাঁর দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বাড়িতে কেউ নেই, অথচ রক্ত দেখেই সন্দেহ হয় এলাকাবাসীর। গোটা ঘটনা প্রকাশ্যে আসার পর শিউরে উঠছেন এলাকাবাসী।               

স্থানীয় সূত্রে জানা গেছে প্রণব বৈশ্য নামে বছর ত্রিশের ওই যুবক নেশা করতেন। বাবাকে মারধরও করতেন। অনুমান, নেশার ঘোরেই হয়তো এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রণব। আজ সকালে বাড়ির বারান্দায় রক্ত পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। অনেকবার ডাকাডাকি করার পরও কেউ সাড়া না দেওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দেখতে পায় বাড়িতে একটি শোকেসের ভিতর কম্বলের মধ্যে জড়ানো অবস্থায় রয়েছে অভিযুক্ত যুবকের বৃদ্ধ বাবা বিজয় কুমার বৈশ্যর দেহ। সেই সময় বাড়িতে ছিল না মৃত বৃদ্ধের ছেলে প্রণব কুমার বৈশ্য। প্রতিবেশীরা পুলিশকে জানায় এই বাড়িতেই প্রণবের এক পিসতুতো দাদা গোপাল রায়ও থাকতেন। তাঁর হদিশ মিলছিল না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওই যুবকের দেহ উদ্ধার করা হয় বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে। প্লাস্টিকে মোড়া ছিল গোপালের দেহ। মাস খানেক ধরে নিখোঁজ ছিলেন এই ব্যক্তি।               

আরও পড়ুন- বাবা, মা, বোনকে নৃশংসভাবে খুন করেছিলেন, তিন বছর পর মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget