এক্সপ্লোর

Coochbehar: 'গুরুত্ব দেওয়া হয় না', ভোটে না লড়ার সিদ্ধান্ত জেলা পরিষদ সদস্যের

TMC: ফের কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের মধ্যের দ্বন্দ্ব। জেলা পরিষদ বোর্ডের বিরুদ্ধে উষ্মা প্রকাশ জেলা পরিষদ সদস্যেরই।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সব ঠিক থাকলে নতুন বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। তার আগে বারবার কোচবিহারে সামনে আসছে তৃণমূলের মধ্যে দ্বন্দ্বের ছবি।

বিভিন্ন সময় জেলার বিভিন্ন এলাকায় স্থানীয় কর্মীদের অসন্তোষের ছবি সামনে এসেছে। নানা সময় কোনও স্থানীয় নেতা প্রকাশ্যেই তাঁর উষ্মার কথা জানিয়েছেন। ফের একই ধরনের ঘটনা ঘটল কোচবিহারে। জেলা পরিষদ তাঁকে কোনও গুরুত্ব দিচ্ছে না এই অভিযোগ তুলে আর কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত ঘোষণা করলেন কোচবিহার জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস সদস্য পরিমল বর্মন। জেলা পরিষদের সদস্য ছাড়াও তিনি এখন জেলা আইএনটিটিইউসির সভাপতি। গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। 

কী অভিযোগ:
পরিমল বর্মনের দাবি, তাঁকে বিভিন্ন কমিটিতে রাখা হলেও বোর্ড কোনওরকম মিটিং করছে না। তাঁকে ডাকছে না। গোটা বিষয়টি নিয়ে জেলা পরিষদ বোর্ডের উপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। যদিও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের দাবি মিটিংয়ে ডাকলেও, তিনি আসেন না। 

বারবার কোচবিহারে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কখনও কোচবিহারের মাথাভাঙা। কখনও শৌলমারি, কখনও লতাপোতা। এমন নানা জায়গায় স্থানীয় নেতৃত্ব নির্বাচন নিয়ে ক্ষোভের ঘটনা সামনে এসেছে। অঞ্চল সভাপতি নির্বাচন নিয়েও নানা ক্ষোভ-বিক্ষোভ সামনে এসেছে। কখনও আবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন  কোনও কোনও নেতা-কর্মী। 

ক্ষোভ সামলাতে পদক্ষেপ:
পঞ্চায়েত ভোটের আগে এমন ঘটনা যাতে সংগঠনে প্রভাব না ফেলে তার জন্য আগেই পদক্ষেপ করার কথা জানিয়েছে কোচবিহার তৃণমূল। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর উপর জোর দেওয়া হয়েছিল। কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি, তৃণমূল নেতা উমাকান্ত বর্মন, মাথাভাঙা ২ নম্বর ব্লকের সভাপতি, প্রদীপরঞ্জন রায় ও প্রাক্তন মন্ত্রী তথা, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও ক্ষোভের ঘটনা সামনে এল। 

জেলার ছবি:
বর্তমানে কোচবিহার জেলা পরিষদের ৩৩টি আসনের মধ্যে সবকটিই তৃণমূলের দখলে রয়েছে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও এক ছবি। ১২টি আসনের মধ্যে ১২টিই তৃণমূলের দখলে। ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ১২৭টি, একটি বিজেপির। যদিও ২০১৯ এর লোকসভা নির্বাচন ও ২০২১-এর বিধানসভা নির্বাচনে, কোচবিহারে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছিল বিজেপি। আগামী বছর পঞ্চায়েত ভোটে কী হবে? সবার নজর সেদিকেই। 

আরও পড়ুন: ভোর রাতে গলায় ত্রিশূল বেঁধা অবস্থায় এনআরএসে হাজির রোগী, ঘণ্টাখানেকের অস্ত্রোপচারে বাঁচল প্রাণ

সেরা শিরোনাম

Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget