এক্সপ্লোর

Mathabhanga News: মাথাভাঙায় পঞ্চায়েত অফিসে তালা, প্রতিবাদে অনশনে বিজেপির প্রধান

BJP Agitation: পঞ্চায়েত অফিসে তালা লাগানোর জেরে অনশনে বসলেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসের প্রধান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের রুইডাঙা পঞ্চায়েতের প্রধান।

শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা: লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকে কোচবিহারে দলবদলের ঘটনা ঘটেই চলেছে। পদ্মফুল শিবির থেকে দলে দলে নেতা, কর্মী ও সমর্থকরা যোগ দিচ্ছেন তৃণমূলে। বিজেপির অভিযোগ, তাদের দলের কর্মী-সমর্থকদের প্রলোভন ও ভয় দেখিয়ে ঘাসফুল শিবিরে যোগদান করাচ্ছে তৃণমূল (TMC)। যদিও শাসকদলের দাবি বিজেপির (BJP)  কর্মকাণ্ডে বিরক্ত হয়ে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞ সামিল হতেই দলে দলে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। এর জন কাউকে ভয় দেখানোর কোনও দরকারই পড়ছে না। এই নিয়ে রাজনৈতিক চাপানতোর চলার মাঝে জানা গেল পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চায়েত অফিসের সামনেই অনশন বসেছেন বিজেপির প্রধান। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbehar) মাথাভাঙা (Mathabhanga) দু নম্বর ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েতে (Ruidanga panchayat)।

আরও পড়ুন: Soham Chakraborty Slap:রেস্তোরাঁ-মালিককে মারধরের মামলায় জামিন নিতে বারাসাত আদালতে সোহম চক্রবর্তী

স্থানীয় সূত্রে জানা গেছে, লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে কোচবিহার জেলার মাথাভাঙা ২ নম্বর ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের কাজে নানা ভাবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে রাজ্যের শাসকদল। এই নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই গত ১১ জুন অর্থাৎ মঙ্গলবার রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার পিছনে স্থানীয় কিছু গ্রামবাসী রয়েছে বলে অভিযোগ।

বৃহস্পতিবার সকালে পঞ্চায়েতে এসে দরজায় তালা মারা দেখে পঞ্চায়েতের সামনেই অনশন করতে বসে পড়েন বিজেপির প্রধান অশ্বিনী দেব সিংহ। তাঁর অভিযোগ, অবিলম্বে গ্রাম পঞ্চায়েত দফতরের তালা খুলে পরিষেবা স্বাভাবিক করতে হবে। না হলে তিনি অনশন চালিয়ে যাবেন। পুরো ঘটনাটির পিছনে তৃণমূলের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ তাঁর। এই অভিযোগ খারিজ করে দিয়ে তৃণমূলের দাবি, গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে কোনও পরিষেবাই পায় না গ্রামের সাধারণ মানুষ। তাই বাধ্য হয়ে তাঁদের একাংশ গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই।  যদিও তৃণমূল কংগ্রেসের এই দাবি মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Malda News: মালদার বৈষ্ণবনগরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget