এক্সপ্লোর

Malda News: মালদার বৈষ্ণবনগরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল

Congress-TMC Clash: মালদার বৈষ্ণবনগরের জানুটোলা এলাকায় একজন কংগ্রেস কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

করুণাময় সিংহ, মালদা: লোকসভা ভোটের ফলাফল (Loksabha Elections 2024) প্রকাশের পর থেকেই ভোট পরবর্তী হিংসার ঘটনা বৃদ্ধি পেয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। কলকাতা থেকে কোচবিহার, বিরোধীদের উপর রাজ্যের শাসকদলের কর্মী-সমর্থকদের আক্রমণের ফলে এখনও পর্যন্ত প্রচুর মানুষ ঘরছাড়া রয়েছেন বলে অভিযোগ। সম্প্রতি মানিকচকে বিরোধীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মালদার বৈষ্ণবনগরের জানুটোলা এলাকায় একজন কংগ্রেস (Congress) কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালদার বৈষ্ণবনগরের জানুটোলা এলাকার বাসিন্দা অরুণ মণ্ডল এলাকায় একজন কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। আচমকা তাঁকে আক্রমণ করে পিটিয়ে মারার চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বর্তমানে গুরুতর জখম অবস্থায় তিনি মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

কংগ্রেসের অভিযোগ, বৃহস্পতিবার রাতে জানুটোলা এলাকায় অরুণ মণ্ডল নামে ওই কংগ্রেস কর্মীর উপর গ্রামের মধ্যে লাঠি ও লোহার রড নিয়ে চড়াও হয় তৃণমূলের একদল দুষ্কৃতী। কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তরুণ ঘোষের নেতৃত্বে তাঁর অনুগামীরা এই হামলা চালায় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই বিষয়ে কালিয়াচক থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে জখম কংগ্রেস কর্মীর পরিবারের তরফে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

আরও পড়ুন: Loksabha Elections 2024: হুগলিতে প্রকট তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যুব সভাপতির বাড়িতে ভাঙচুর কর্মীদের

আক্রান্তের পরিবারের অভিযোগ, বুধবার রাতে স্থানীয় এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলেন অরুণ মণ্ডল। সেই সময় তৃণমূল নেতা তরুণ ঘোষ দলবল নিয়ে তাঁর পথ আটকায় ও তাঁকে বেধড়ক মারধর করে খুনের চেষ্টা করে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। 

কংগ্রেসের অভিযোগ , লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্রে পরাজিত হয়ে তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করছে। মানিকচকে যেভাবে কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে একই কায়দায় বৈষ্ণবনগরেও সন্ত্রাস সৃষ্টি করছে।  

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে মামলায় হওয়ার পর এই বিষয়ে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে আদালত। তারপরও বাড়ছে এই ধরনের ঘটনা।

আরও পড়ুন: Weather Update : একদিকে তাপপ্রবাহের কমলা সতর্কতা, অন্যদিকে প্রবল বৃষ্টির লাল সতর্কতা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget