এক্সপ্লোর

Coochbehar : অসম-বাংলা সীমান্তে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দুই রাজ্যের বাস মালিক সংগঠনের

দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম আর্থিক সঙ্কটে ভুগছেন বাস মালিক-সহ কর্মচারীরা। এমনকি রোজগারের অভাবে সংসার চালাতে বাস সংগঠনের মালিক এবং কর্মচারীদের ভিক্ষা করতেও দেখা গিয়েছে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে অচল রাজ্যের যানবাহন ব্যবস্থা। এবার অসম-বাংলা সীমান্তে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো দুই রাজ্যের বাস মালিক সংগঠন। তাঁদের অভিযোগ, অসমের ধুবরি জেলা থেকে কোচবিহার রুটে বাস চলাচলের অনুমতি নিয়ে টালবাহানা করছে দুই রাজ্যের প্রশাসন। 

জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম আর্থিক সঙ্কটে ভুগছেন বাস মালিক-সহ কর্মচারীরা। এমনকি রোজগারের অভাবে সংসার চালাতে বাস সংগঠনের মালিক এবং কর্মচারীদের ভিক্ষা করতেও দেখা গিয়েছে। এবার অসমের ধুবরি জেলা থেকে তোচবিহার রুটে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতির দাবিতে দফায় দফায় অসম-বাংলা সীমান্তে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো দুই রাজ্যের বাস মালিক সংগঠন। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে ১৭ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বলে জানা যাচ্ছে। রাস্তা অবরোধের খবর পেয়ে এলাকায় আসেন দুই রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। 

বাসমালিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, করোনার দ্বিতীয় ঢেউ আসার পর থেকেই দীর্ঘদিন ধরে বন্ধ বাস চলাচল। বুধবার অসম সরকারের নির্দেশে আন্তঃ জেলায় যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি পাওয়া গিয়েছে। কিন্তু অসমের ধুবরি জেলা থেকে কোচবিহার রুটে বাস চলাচল নিয়ে টালবাহানা করছে দুই রাজ্যের প্রশাসন। বারবার তাদের জানানোর পরও কোনও সুরাহা হয়নি। ট্রেন, বিমান এবং অন্যান্য যানবাহনের ক্ষেত্রে বিধিনিষেধ না থাকলেও বাস চলাচলের ক্ষেত্রে প্রশাসনের আপত্তি কোথায়? এমনই প্রশ্ন উঠছে বাস মালিক গংগঠনের পক্ষ থেকে। তাঁরা আরও জানাচ্ছেন, করোনা পরিস্থিতিতে বাস মালিকরা নিয়ম করে সরকারকে রোড ট্যাক্স, বিমার টাকা সবই দিয়ে যাচ্ছেন। তাহলে বাস চলাচলে কেন এমন অনীহা দেখাচ্ছে দুই রাজ্যের প্রাশাসন। 

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে নাজেহাল অবস্থা রাজ্য, দেশে-তথা গোটা বিশ্বের মানুষের। রাজ্যে দ্বিতীয় ঢেউ যেতে না যেতেই চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। স্কুল, কলেজ থেকে বন্ধ লোকাল ট্রেন। রোজগারের ঘাটতিতে টান পড়ছে পেটেও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Arpita Sarkar : 'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget