এক্সপ্লোর

Dinhata News: বিজেপির বৈঠকে হামলার ঘটনায় মন্ত্রীপুত্র-সহ ৪২ জনের নামে থানায় অভিযোগ

TMC-BJP Tussle: চতুর্দিকে ছড়িয়ে ভাঙা চেয়ার, ফুলের টবের টুকরো। মেঝেতে পড়ে দলীয় পতাকা। ছবি দেখেই বোঝা যাচ্ছে কীভাবে ভাঙচুর চলেছে!

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : বিজেপি বৈঠক চলাকালীন হামলার ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের পুত্র তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক সায়ন্তন গুহ- সহ ৩৪ জনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের। দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ-সহ তিন জনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলেন ঈশ্বর দেবনাথের স্ত্রী রীণা দেবনাথ। 

এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায় বলেন, সেদিন দলীয় বৈঠক চলাকালীন তৃণমূলী দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায়। আর তাতেই দলীয় মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ-সহ তিন জন গুরুতর আহত অবস্থায় কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনায় সেদিন যারা উপস্থিত ছিল তাদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন রীণা দেবনাথ।

যদিও তৃণমূলের দিনহাটা ২ নং ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করে বলেন, ওইদিন দিনহাটায় তৃণমূল কংগ্রেসের কর্মিসভা ছিল। আর সেই সভা বানচাল করতেই বিজেপি কর্মীরা বাইরে থেকে সমাজবিরোধীদের নিয়ে এসে ওই বাড়িতে রেখেছিল। তৃণমূল কংগ্রেসের ছেলেরা যখন সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিত ওই দুষ্কৃতীরা।

চতুর্দিকে ছড়িয়ে ভাঙা চেয়ার, ফুলের টবের টুকরো। মেঝেতে পড়ে দলীয় পতাকা। ছবি দেখেই বোঝা যাচ্ছে কীভাবে ভাঙচুর চলেছে! তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটার ঝুড়িপাড়া এলাকা। আক্রান্ত নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে গেলে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি জেলা সম্পাদক। পাল্টা ভেটাগুড়িতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল বিজেপি। 

শনিবার, বিজেপির মণ্ডল সভাপতি ঈশ্বরচন্দ্র দেবনাথের বাড়িতে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক ছিল। বিজেপির অভিযোগ, সেখানে আচমকা হামলা চালায় তৃণমূল। এরপর, মারধর, ভাঙচুর... বাদ যায়নি কিছুই। ঘটনায় আহত হয় ২ পক্ষের ৩ জন। আহতরা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকায় পুলিশি টহলদারি চলছে। 

প্রসঙ্গত, এর আগে ভোট পরবর্তী সন্ত্রাসে (Post Poll Violence) উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের দিনহাটা। বিজেপি নেতা- কর্মীদের মারধর, ছুরি দিয়ে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূলের (Trinamool Congress)বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ধরা পড়ে মারধরের ছবি। যদিও, অভিযোগ অস্বীকার করে তৃণমূল দাবি করেছিল, বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দলের জেরেই এই হামলা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget