এক্সপ্লোর

Coochbehar News: পঞ্চায়েত ভোটের আগে ফের শ্যুটআউট, দিনহাটায় যুবককে গুলি করে খুন

নিহত যুবক দলের ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক, দাবি বিজেপির। খুন করেছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ গেরুয়া শিবিরের। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল কংগ্রেসের। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে ফের শ্যুটআউট। দিনেদুপুরে দিনহাটায় যুবককে গুলি করে খুন। বাড়িতে ঢুকে যুবককে গুলি করে খুন দুষ্কৃতীদের। মৃতের নাম প্রশান্ত রায় বাসুনিয়া।                     

ফের শ্যুটআউট রাজ্যে: মায়ের সামনে ছেলেকে খুন। ভরদুপুরে বাড়ির ভেতরেই দুষ্কৃতী দৌরাত্ম্য। যার জেরে অকালে চলে গেল তরতাজা প্রাণ। বিজেপি সূত্রে খবর, নিহত যুবক দলের ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। যুবক খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গেরুয়া শিবিরের অভিযোগ, খুন করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি বিজেপির অন্তর্দ্বন্দ্ব জেরেই এই খুন।                 

সিবিআই তদন্তের দাবি বিরোধী দলনেতার: ভরদুপুরে দিনহাটায় গুলি করে খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন শুভেন্দু অধিকারী। ট্যুইটে তিনি অভিযোগ করেন, ভেঙে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা। ট্যুইটে বিরোধী দল নেতা লেখেন, 'শয়ে শয়ে তৃণমূল কর্মী আঞ্চলিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। দলের এই অবক্ষয়ে আতঙ্কিত তৃণমূল, তার জেরেই বিজেপি নেতাকে খুন।' দিনহাটা হত্যাকাণ্ডে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, আক্রমণে শুভেন্দু। অবিলম্বে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী দলনেতার। 'পুলিশি তদন্তকে প্রভাবিত করতে পারে রাজ্যের শাসক দল, সিবিআই তদন্তের দাবি করছি'। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।                                               

দিনহাটায় যুবককে বাড়িতে ঢুকে গুলি করে খুন। নিহতকে ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বলে দাবি বিজেপির। এর আগে ৩ মে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হন বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া। গত ২৫ মে নদিয়ার কৃষ্ণগঞ্জে পা ভাঙা অবস্থায় বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ করে বিজেপি। যা মনে করিয়ে দেয়, ৩ বছর আগে উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কোচবিহারের দিনহাটায় যুবককে গুলি করে খুন।                   

আরও পড়ুন: Use of Rose petals: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?

সেরা শিরোনাম

Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE
Tapas Roy on West Bengal Industries |
Weather Forecast News | কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে কমলা সতর্কতা | ABP ANANDA LIVE
Amit Shah in West Bengal | ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান
Humayun Kabir News | রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য মামলায় তলব করা হয়েছে হুমায়ুনকে | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget