KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
KFC Dominos Outlets Suspended : পরিস্থিতি দেখেই এবার ডমিনোজ ও কেএফসির বিরুদ্ধে ব্যবস্থা নিল তেলেঙ্গনার সরকার।

KFC Dominos Outlets Suspended : দোকানের মধ্য়েই চরম অস্বাস্থ্যকর পরিবেশ। মানা হয়নি খাদ্য নিরাপত্তার নিয়মগুলি। পরিস্থিতি দেখেই এবার ডমিনোজ ও কেএফসির বিরুদ্ধে ব্যবস্থা নিল এই রাজ্যের সরকার। সাসপেন্ড করা হয়েছে দুই নামী খাবারের কোম্পানির FSSAI লাইসেন্স।
কোন রাজ্য সরকার নিয়েছে এই ব্যবস্থা
সম্প্রতি দুই কোম্পানির ফুড চেনের বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করেছে তেলেঙ্গনা সরকারের খাদ্য নিরাপত্তা বিভাগ 'টিজি সেফ'। হায়দ্রাবাদের KFC, ডমিনোজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা। অভিযোগ, এই আউটলেটগুলির মধ্যেই আরশোলা ও ইঁদুরের বিষ্ঠা পাওয়া গেছে। শহরের বহু রেস্তোরাঁ ও ফাস্ট ফুডের দোকানে চালানো হয় এই অভিযান। যেখানে দেখা যায়, অনেক নাম করা ফুড চেনে মানা হচ্ছে না খাদ্য নিরাপত্তার নিয়ম। পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় কিছু আউটলেট।
কোন-কোন KFC আউটলেট সাসপেন্ড বা বন্ধ করা হয়েছে ?
হায়দরাবাদের মিয়াপুর, বানজারা হিলস, সিন্ধি কলোনি, মুসা রামবাগ, শিল্পকলা বেদিকা ছাড়াও ইনঅরবিট মলের কেএফসি আউটলটগুলির লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। বাদ যায়নি ডমিনোজের ফুড চেনগুলিও। শরৎ সিটি মল, ইনঅরবিট মলের ডমিনোজের শাখাগুলি লাইসেন্স সাসপেন্ড কারার নির্দেশ দেওয়া হয়েছে।
কী কী চোখে পড়েছে আধিকারিকদের ?
এই খাদ্য সুরক্ষার এই অভিযানে গিয়ে হতবাক হন খোদ আধিকারিকরা। অনেক জায়গায় মেয়াদ উত্তীর্ণ খাদ্য সাম্গ্রী চোখে পড়ে তাদের। অস্বাস্থ্যকর রান্নাঘর ছাড়াও চোখে পড়ে ব্যবহৃত রান্নার তেল। এই বড় অভিযানে নিরাপত্তা বিভাগের আধিকারিকরা ৫২ কেজি সিন্থেটিক ম্যাগনেসিয়াম সিলিকেট বাজেয়াপ্ত করেন। এটি রান্নার কাজে ব্যবহার করা নিষিদ্ধ জানা সত্ত্বেও তা ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্য়েই এই দুই ফুড চেন আউটলেটের বহু নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছেন আধিকারিকরা।
আরও কোথায় কোথায় হানা
এখানেই থেমে থাকেনি খাদ্য বিভাগের অভিযান। অন্য একটি অভিযানে খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘন করার অভিযোগে 'বিরিয়ানি বাই কিলো', 'কুলচা কালচার' ও 'আইটিসি আশীর্বাদ সোল ক্রিয়েশনস'-সহ আরও বেশ কয়েকটি নামী রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলিকে অবিলম্বে তাদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এখানেই শেষ নয়, টিজি সেফ আরও জানিয়েছে- সুইগি ও জোমাটোর মতো খাদ্য সরবরাহকারী প্ল্যাটফর্মগুলিকে লাইসেন্স সাসপেন্ড হওয়া রেস্তোরাঁগুলিকে তাদের প্লাটফর্ম থেকে সরিয়ে দিতে বলা হয়েছে।
সেরা শিরোনাম






















