এক্সপ্লোর

Coochbehar News: '৫ লক্ষ টাকা তোলা দেননি', তৃণমূল নেতার লোকজন এসে যে কাণ্ড ঘটাল; ব্যবসায়ীর অভিযোগ ঘিরে শোরগোল

TMC: ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ব্যবসায়ী। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল অঞ্চল সভাপতি আলম মিঞা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারে তোলা না দেওয়ায় জেসিবি দিয়ে দোকান গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। তোলা না দেওয়ায় জেসিবি দিয়ে দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ব্যবসায়ী। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল অঞ্চল সভাপতি আলম মিঞা।

কী ঘটনা ?

কোচবিহার ১ নম্বর ব্লকের হাঁড়িভাঙা গ্রাম পঞ্চায়েত ভবেরবাজার এলাকার স্থানীয় এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, গতকাল রাতে তৃণমূলের অঞ্চল সভাপতির লোকজন এসে ওই বাজারে থাকা তাঁর দোকান জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেন। ব্যবসায়ীর অভিযোগ, জমি নিয়ে বিবাদ। তাঁর এক আত্মীয় সেটি নিজের জমি বলে দাবি করে তৃণমূলের কাছে বিচার চাইতে যান। এরপর তৃণমূল অঞ্চল সভাপতি এবং তাঁর লোকজন তখন ওই ব্যবসায়ীকে বলেন, ৫ লক্ষ টাকা দিলে জমিটি তাঁদের নামেই থাকবে। যদিও ওই ব্যবসায়ীর দাবি, জমির সমস্ত কাগজপত্র তাঁদের নামেই রয়েছে। জোর করে তৃণমূলের মাধ্যমে তা দখন করতে চাইছেন তাঁর আত্মীয়রা। 

এই ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী থানায় অভিযোগ জানাতে যান। যদিও প্রথম দিকে তাঁর অভিযোগ নেওয়া হয়নি। ফের তিনি থানায় যান। থানায় অভিযোগ নেওয়া হলেও, তাঁকে কোনও রিসিভড কপি দেওয়া হয়নি। 

এই খবর জানতে পারলে তৃণমূলের অঞ্চল সভাপতির লোকজন গতকাল রাত ২টো নাগাদ জেসিবি নিয়ে এসে দোকান গুঁড়িয়ে দেওয়া হয়ষ দোকানের সামগ্রী লুঠপাটের অভিযোগও উঠেছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়।

গতকালই চাঁদা না দেওয়ায় শিলিগুড়িতে পিটিয়ে খুনের ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় ! অভিযোগ, এক ব্যক্তির কাছে ৫০০ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। কিন্তু, তা না মেলায় হামলা চালায় দুষ্কৃতীরা। দাবিমতো চাঁদা না দেওয়ায় প্রায় ৮ জন দুষ্কৃতী হামলা চালিয়ে ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ জহুরীর। পুলিশ সূত্রে দাবি, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরেই চলছে তোলাবাজি। এনিয়ে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

কী ঘটনা ?

৩৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এটি শিলিগুড়ি পুরসভার একেবারে প্রান্তিক এলাকা। রাত সাড়ে ৮টা নাগাদ মহম্মদ জহুরী বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় ৮ থেকে ১০ জন আসে। ৫০০ টাকা চাঁদা চায়। চাঁদা দিতে হবে বলে জোর করে তারা। অভিযোগ, তা না দিতে চাওয়ায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তারমধ্যেই মারধর, লাথি, ঘুষি। এরপর আহত অবস্থায় মহম্মদ জহুরীকে বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতের বয়স ৫৫। তিনি আঘাত সহ্য করতে পারেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget