এক্সপ্লোর

Coochbehar: পাইপ ফেটে বিপত্তি, ১৫ দিন ধরে পানীয় জল নেই কোচবিহারে, প্রতিবাদে পথে বাসিন্দারা

Coochbehar News: কোচবিহারের গুড়িয়াহাটির বাসিন্দা বিশ্বজিৎ বর্মন বলেন, 'দীর্ঘদিন ধরে জল জমার সমস্যা চলছে। এর মধ্যে জলের পাইপ ফাটানোয় ১৫ দিন ধরে পানীয় জল পাচ্ছি না। জল কিনে খেতে হচ্ছে।'

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বৈশাখের শুরুতেই চাঁদিফাটা গরম। এরই মধ্যে কোচবিহারে (Coochbehar) ১৫ দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ। প্রতিবাদে (protest) পথে নামলেন ভুক্তভোগীরা। এলাকায় নিকাশির সমস্যা রয়েছে। তার কাজ চলাকালীন জলের পাইপ (water pipe) ফেটে যায়। তাতেই বেড়েছে ভোগান্তি। যা নিয়ে শুরু হয়েছে রাজনীতি।

রাজ্যের পশ্চিমাঞ্চলের তাপপ্রবাহের পরিস্থিতি

রাজ্যের পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। অথচ এই গরমের মধ্যেই কোচবিহার শহর লাগোয়া এলাকায় দিন পনেরো ধরে পানীয় জল মিলছে না বলে অভিযোগ। প্রতিবাদে পথে নামেন স্থানীয় বাসিন্দারা। এই ছবি গুড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচতালতলা গ্রামের। 

স্থানীয় বাসিন্দারা দাবি করছেন এলাকায় নিকাশি বেহাল। তাই বছর দুয়েক ধরে জল জমার সমস্যা ভোগ করতে হচ্ছে। সম্প্রতি জেলা পরিষদের তরফে নর্দমা তৈরির কাজ শুরু হলে জলের পাইপ ফেটে যাওয়ায় পানীয় জলও বন্ধ হয়ে যায়। খাওয়ার জল মিলছে না প্রায় ১৫ দিন ধরে।

কোচবিহারের গুড়িয়াহাটির বাসিন্দা বিশ্বজিৎ বর্মন বলেন, 'দীর্ঘদিন ধরে জল জমার সমস্যা চলছে। ড্রেনটাও অপরিকল্পিতভাবে বানানো হয়েছে। এর মধ্যে জলের পাইপ ফাটানোয় ১৫ দিন ধরে পানীয় জল পাচ্ছি না। জল কিনে খেতে হচ্ছে।'

অপর বাসিন্দা মায়া বর্মনের কথায়, 'একদিকে রাস্তা খারাপ, অন্যদিকে জল নেই। একটা বাড়িও বাদ নেই যেখানে জল ঢোকেনি। বাচ্চা নিয়ে বের হতে পারি না। অন্যদিকে প্রধান বা পঞ্চায়েত কেউ দেখে না।'

জল সমস্যা নিয়ে শুরু রাজনৈতিক টানাপোড়েন

জল-সমস্যার সমাধান হওয়ার আগেই শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি। কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, 'এখানে সব গ্রামেই এক অবস্থা। মানুষ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী। পঞ্চায়েতে অঢেল টাকা আসছে কিন্তু সেই টাকা কোথায় যাচ্ছে কেউ জানে না।'

আরও পড়ুন: Intellectuals On Mamata Banerjee: রাজ্যে একের পর এক নারী নির্যাতন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিশিষ্টজনেদের একাংশের

কোচবিহারের গুড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও প্রধান কমল দে বলেন, 'গতবারও চেষ্টা করেছিলাম সমস্যা সমাধানের। এবার একটা পরিকল্পনা নিয়েছি, মানুষ এগিয়ে এলে কাজটা মাস দুয়েকের মধ্যে হয়ে যাবে।'

এদিন পঞ্চায়েত প্রধান ও পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠলেও, সমস্যা না মিটলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: জোড়া নিম্নচাপে ফের দুর্যোগ সতর্কতা, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় তোলপাড়ের আশঙ্কা
জোড়া নিম্নচাপে ফের দুর্যোগ সতর্কতা, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় তোলপাড়ের আশঙ্কা
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর

ভিডিও

Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
CM Suvendu Adhikari News: 'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু', বললেন মীরা ভট্টাচার্য
TMC News: 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে এবার ঋতব্রত-শিবিরে রাজারহাটের তাপস চট্টোপাধ্যায়
Sonam Wangchuk Hunger Strike News: অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
BJP government in West Bengal: এবার আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget