এক্সপ্লোর

Intellectuals On Mamata Banerjee: রাজ্যে একের পর এক নারী নির্যাতন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিশিষ্টজনেদের একাংশের

রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) পদত্যাগ দাবি করলেন বিশিষ্টজনেদের একাংশ। পাশাপাশি, হাঁসখালির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র নিন্দা করা হয়।

সুমন ঘড়াই, কলকাতা: হাঁসখালি (Hanskhali) থেকে শান্তিনিকেতন (Shantiniketan) বা কাকদ্বীপ (Kakdwip)। রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) পদত্যাগ দাবি করলেন বিশিষ্টজনেদের একাংশ। পাশাপাশি, হাঁসখালির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যের তীব্র নিন্দা করা হয়।

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি:  হাঁসখালি থেকে দেগঙ্গা, পিংলা থেকে ইংরেজবাজার, কখনও গণধর্ষণের অভিযোগ, কখনও বা ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই আবহে ফের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। একের পর এক নারী নির্যাতনের ঘটনায় সোচ্চার হলেন বিশিষ্টজনদের একাংশ। আজ প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্তি বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় (Ashok Ganguly), কবি মন্দাক্রান্তা সেন (Mandakranta Sen), পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee), কবি কাজি কামাল নাসের (Kazi Kamal Nasser), অভিনেতা দেবদূত ঘোষ (Debdut Ghosh) মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি জানান। তাঁদের অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকা উচিত নয়। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

উল্লেখ্য, হাঁসখালির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ঘটনাটি দুর্ভাগ্যজনক। কিন্তু লাভ অ্যাফেয়ার্স ছিল কিনা, দেখতে হবে। শুনেছি দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।’ পাশাপাশি ঘটনায় রাজ্যের শাসক দল জড়িয়ে যাওয়া প্রসঙ্গে তোপ দেগে তৃণমূল সুপ্রিমোর সংযোজন, ‘তৃণমূলকে টানার কী দরকার? সবাই তো তৃণমূল। ছেলেটার বাবা তৃণমূল করে তো কি হয়েছে, রং না দেখে গ্রেফতার হয়েছে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, 'ঘটনাটা খারাপ, কিন্তু গ্রেফতার হয়েছে। কিন্তু প্রথমেই কেন থানায় রিপোর্ট করা হয়নি? না জানিয়ে পুড়িয়ে দেওয়া হল কেন? শিশু সুরক্ষা অধিকার কমিশনকে মামলাটি দেখতে বলব, তদন্তের পরে কেসটা কি ছিল, সেটা আমরা জানাব।' মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। 

এদিন প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্তি বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, "কোন জঙ্গলে আমরা বাস করছি। তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এধরনের উক্তি। এটা আমাদের দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। এই আতঙ্কের রাজত্ব, জঙ্গলের রাজত্বের অবসান চাই। এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না।'' সাংবাদিক সম্মেলনে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee) বলেন, " হতে পারে কিছুটা ভয় বা কিছুটা লোভের বসে অনেকে আলাদা হয়ে রয়েছেন। অনেক বিশিষ্টজন হয়ত মূক এবং বধির হয়ে রয়েছেন। কিন্তু ধৈর্য এবং সহ্যের একটা সীমা আছে। এই নৈরাজ্যের আগুনের আঁচ তাঁদের ধীরে ধীরে উত্তপ্ত করতে শুরু করলে তাঁরাও আসবেন। সেদিন খুব বেশি দেরি নেই।'' 

পাল্টা তোপ তৃণমূলের: এবিষয়ে পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "ওঁরা সম্পূর্ণ বিকৃত এবং পক্ষপাতদুষ্ট কথা বলছেন। আমরা চাই না, মুখ্যমন্ত্রী চান না, প্রশাসন চান এরকম ঘটনা হোক। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। বাম আমলেও এধরনের ঘটনা ঘটেছে। বানতলার ঘটনার সময় জ্যোতি বসু বলেছিলেন, এরকম তো কতই হয়। নন্দীগ্রামে গণধর্ষণ হয়েছে। সিঙ্গুরে ধর্ষণ করে খুন করা হয়েছে। বাংলার অতীত ভয়ঙ্কর। এখানে সরকার, মুখ্যমন্ত্রী সংবেদনশীল। রাজনীতির রং না দেখে মুখ্যমন্ত্রী গ্রেফতার করতে বলেছেন। উন্নাও যা যোগী রাজ্যের মধ্যে পড়ে, সেখানে নির্যাতিতার আত্মীয়কে খুন করা হয়। পক্ষপাতদুষ্ট, বিকৃত প্রচার অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর তীব্র নিন্দা করছি।''

আরও পড়ুন: Birbhum News: অদম্য ইচ্ছা শক্তির জের, অপারেশনের পর হাসপাতালেই পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget