এক্সপ্লোর

Coochbehar: পড়ুয়াদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে স্কুলের উদ্যোগে "দুয়ারে স্কুল" কর্মসূচি 

স্কুল বন্ধ থাকলেও বন্ধ নেই কন্যাশ্রী, ঐক্যশ্রী-র মতো ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি সহায়তা প্রকল্প

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: ছাত্র-ছাত্রীদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে স্কুলের উদ্যোগে "দুয়ারে স্কুল" কর্মসূচি শুরু হল কোচবিহারের দিনহাটায়। 

স্কুল বন্ধ থাকলেও বন্ধ নেই কন্যাশ্রী, ঐক্যশ্রী-র মতো ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি সহায়তা প্রকল্প। এসব প্রকল্পের সুবিধা পেতে বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের স্কুলে এসে তথ্য জমা দিতে হয়। 

পরিস্থিতির কথা বিবেচনা করে দিনহাটার জোরপাকুরি হাইস্কুলের উদ্যোগে শুরু হলো "দুয়ারে স্কুল" কর্মসূচি। এর মাধ্যমে গ্রামগুলিতে গিয়ে ক্যাম্প করে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ হচ্ছে কোভিড বিধি মেনে। 

স্কুলের প্রধান শিক্ষক কৌশিক সরকার বলেন, "বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাদের ফোনেও পাওয়া যাচ্ছে না। কিন্তু বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা যাতে তারা পায়, তার জন্য দুয়ারে স্কুল প্রকল্প শুরু করেছি। এতে গ্রামে গ্রামে গিয়ে সরাসরি ছাত্রছাত্রীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অনলাইনে আবেদন করানো হচ্ছে।"

এই স্কুলের প্রায় ১০০০ জন ছাত্র-ছাত্রী, এর মধ্যে অর্ধেক সংখ্যক ছাত্রছাত্রী কন্যাশ্রী, শিক্ষাশ্রী সহ একাধিক সরকারি প্রকল্পের আওতাধীন। স্কুল বন্ধ থাকায় এদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছিল না স্কুল কর্তৃপক্ষ। তাই এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। 
 
স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। এক ছাত্রের অভিভাবক শামসুল মিঞা বলেন, "এটা খুব ভালো উদ্যোগ এবং নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে আমাদের অনেক সুবিধে হলো। স্কুলের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া না হলে হয়তো প্রকল্পগুলির সুবিধা আমাদের ছেলেমেয়েরা পেতই না।"

জেলার অন্য একটি খবরে, তৃণমূলের ব্লক সভাপতি বদল ঘিরে এবার দিনহাটার গীতালদহে উঠল গুলি চলার অভিযোগ। ছোড়া হয় তিরও। সম্প্রতি প্রসন্ন দেবশর্মার বদলে, দিনহাটার একের এ ব্লকের সভাপতি করা হয় সঞ্জয় বর্মনকে। এনিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। 

নতুন ব্লক সভাপতিকে ঘিরে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। তার রেশ ধরেই গতকাল সংঘর্ষে জড়ায় শাসকদলের দুই গোষ্ঠী। গুলিও চলে বলে অভিযোগ।  সংঘর্ষে আহত ৩ জন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের একজনের গুলি লেগেছে বলে অভিযোগ। গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না, সাফ জানিয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন গুহ। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget