এক্সপ্লোর

Coochbehar: কোচবিহারে তৃণমূলই সরাল তৃণমূলের পার্টি অফিস

নতুন পার্টি অফিস কোথায় তৈরি হবে, তা এখনও খোলসা করেনি তৃণমূল নেতৃত্ব। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : শুরু থেকেই চলছিল বিতর্ক। অবশেষে নিজেরাই নিজেদের পার্টি অফিস সরানোর কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস। কোচবিহারের ১৮ নম্বর ওয়ার্ডে, বিতর্কে ইতি টানতে এমনই উদ্যোগ নিতে দেখা গেল রাজ্যের শাসকদলকে। নিজেদের কৃতিত্ব দাবি করছে বিজেপি।

গত ২১ জুলাই দলের প্রতিষ্ঠা দিবসের দিন মন্দার মোড়ে অস্থায়ী পার্টি অফিস তৈরি করে তৃণমূল। দলের তৎকালীন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়ির সামনেই তৈরি হয় পার্টি অফিস। কিন্তু হেরিটেজ ভবন কমলা কুঠিরে ঢোকার রাস্তার কাছে এটি তৈরি হওয়ায় প্রথম থেকেই বিতর্ক দানা বেঁধেছিল। অবশেষে নিজেরাই পার্টি অফিস খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল। কোচবিহারের তৃণমূল নেতা রাহুল রায় বলেছেন, 'এটা বানিয়েছিলাম, তখন বুঝতে পারিনি। তাই খুলে নিয়ে অন্যত্র হবে।' এদিকে, নতুন পার্টি অফিস কোথায় তৈরি হবে, তা এখনও খোলসা করেনি তৃণমূল নেতৃত্ব। 

রাজ্যের শাসকদলের কর্মীদের গলায় যখন বিতর্ক থামানোর সুর তখন তাঁদের উদ্দেশে চড়া সুরে আক্রমণ বিরোধীদের। বিজেপির কোচবিহারের জেলা কমিটির সদস্য বীরাজ বসু বলেছেন, 'তৃণমূল কোনও নিয়ম মানে না। আমরাই প্রতিবাদ করেছিলাম। এখন শুনতে পাচ্ছি সেখান থেকে খুলে CID অফিস রয়েছে, সেখানে করবে। আমরা এটারও বিরোধিতা করছি।'

এমনিতেই গতকাল কোচবিহারে বিজেপির মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল মনোনয়ন জমা দিতে এলে উত্তেজনা ছড়ায়। হকুমাশাসকের দফতরের সামনে তৃণমূলকর্মীরা স্লোগান দেন। পরে তৃণমূলকর্মীদের সরিয়ে দেয় পুলিশ। আগামী ৩০ অক্টোবর দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূলের পক্ষে লড়াইয়ের মঞ্চে উদয়ন গুহ। বিধানসভা নির্বাচনে দিনহাটায় মাত্র ৫৭ ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে হেরেছিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। অবশ্য সাংসদ পদে ইস্তফা না দিয়ে বিধায়ক পদে নিশীথ প্রামাণিক শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিলে স্থির হয় উপনির্বাচন হবে দিনহাটা বিধানসভায়।

আরও পড়ুন- জেলা তৃণমূল সভাপতির সঙ্গে সাক্ষাৎ নাটাবাড়ির বিজেপি বিধায়কের, তুঙ্গে জল্পনা

আরও পড়ুন- দিনহাটায় নিশীথ প্রচারে এলে লাভ তৃণমূলের, কটাক্ষ উদয়নের, পাল্টা খোঁচা বিজেপির

দেখুন- কোচবিহারে বিজেপির মনোনয়ন ঘিরে উত্তেজনা

সেরা শিরোনাম

Bageshwar Baba News: বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, ভবানীপুর থানায় ২ কংগ্রেস নেতাকে জেরা, বাইরে স্লোগান যুদ্ধ
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, ভবানীপুর থানায় ২ কংগ্রেস নেতাকে জেরা, বাইরে স্লোগান যুদ্ধ
Sumit Roy : সুমিত রায়ের অফিসে টাকা পাঠাতেন কে ? দুর্নীতির টাকা কোথায় যেত ? জমি জালিয়াতিকাণ্ডে বড় তথ্য় CID-র হাতে
সুমিত রায়ের অফিসে টাকা পাঠাতেন কে ? দুর্নীতির টাকা কোথায় যেত ? জমি জালিয়াতিকাণ্ডে বড় তথ্য় CID-র হাতে
Mysterious Death: প্রেমিকের হাতে প্রেমিকার মর্মান্তিক পরিণতি, বাইকে করে দেহ নিয়ে পালানোর সময় গ্রেফতার অভিযুক্ত
প্রেমিকের হাতে প্রেমিকার মর্মান্তিক পরিণতি, বাইকে করে দেহ নিয়ে পালানোর সময় গ্রেফতার অভিযুক্ত
West Bengal News Live Updates: তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Narendra Modi - BRICS | BRICS-এর শেষদিনে বন্ধুত্বের বার্তা প্রধানমন্ত্রীর | ABP ANANDA LIVE
Malda News | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মালদার দুলাল সরকারের স্ত্রী। তৃণমূল জমানায় প্রকাশ্যে খুন, এখনও বিচারের অপেক্ষায় পরিবার
Kunal Ghosh on Dengue News |
Kunal on Madrasa Closed News |
Madrasa News | পরিকাঠামো থেকে তহবিলের উৎস, তদন্তের পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget