এক্সপ্লোর

Paresh Adhikari: বাম আমলে নিয়ম ভেঙে খাদ্য দফতরে নিয়োগের অভিযোগ! পরেশকে গ্রেফতারের দাবি তৃণমূল নেতার

Paresh Adhikari Job Controversy: বাম আমলে একটি নিয়োগ দুর্নীতি মামলায়, পরেশ অধিকারীকে নিশানা করেছেন তৃণমূল নেতা আলিজার রহমান।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বাম (CPIM) আমলে নিয়ম ভেঙে খাদ্য দফতরে (Food Department) নিয়োগের অভিযোগ। নাম না করে তৎকালীন খাদ্যমন্ত্রী ও বর্তমান মন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari) গ্রেফতারের দাবি জানালেন কোচবিহারের তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠনের নেতা। যদিও প্রতিক্রিয়া মেলেনি পরেশ অধিকারীর। বিচারাধীন বিষয় বলে মন্তব্য করতে চাননি তৃণমূলের জেলা সভাপতি।

কোচবিহারে আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক আলিজার রহমান বলেন, "তৎকালীন খাদ্যমন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি ও তাঁকে গ্রেফতার করলে, আরও অনেক দুর্নীতির  তথ্য সামনে আসবে বলে আমাদের ধারণা।" শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে তিনবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষকতার চাকরি গেছে, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। শিক্ষাপ্রতিমন্ত্রীর পরিবারের ৩২ জন বিভিন্ন দফতরে চাকরি পেয়েছেন, বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন, মাহেশের রথযাত্রায় এবার অনলাইনেই দেওয়া যাবে পুজো, কুরিয়ারে মিলবে ভোগ 

আর এই প্রেক্ষাপটে নাম না করে পরেশ অধিকারীকে গ্রেফতারের দাবি জানালেন, তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC’র কোচবিহার জেলা সাধারণ সম্পাদক। বাম আমলে একটি নিয়োগ দুর্নীতি মামলায়, পরেশ অধিকারীকে নিশানা করেছেন তৃণমূল নেতা আলিজার রহমান। অভিযোগ, ২০১০ সালে নিয়ম ভেঙে খাদ্য দফতরে ৬১৪ জনকে নিয়োগ করা হয়। সেই সময় খাদ্যমন্ত্রী ছিলেন পরেশ অধিকারী। অভিযোগ প্রমাণ হওয়ায়, ওই কর্মীদের বরখাস্ত করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাট।

তৃণমূল নেতার দাবি, বাম বাম আমলে দুর্নীতির দায় নেবে না দল। এই নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। ওই নেতা বলেন, " বামফ্রন্টের মন্ত্রিসভায় যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে তদন্তের দাবি করেছি। তারা কোন দলে আছে, দেখার দরকার নেই। বামফ্রন্টের দুর্নীতির দায় আমরা কেন নেব?

তৃণমূল নেতার বক্তব্যের বিষয়ে, মন্ত্রী পরেশ অধিকারীকে একাধিকবার ফোন করা হলেও, তিনি ধরেননি। দলীয় নেতার বিতর্কিত পোস্ট থেকে দূরত্ব রেখেছে তৃণমূল। কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়ের বক্তব্য, কে, কী পোস্ট করেছে তিনি জানেন না। তাই মন্তব্য করবেন না। 

কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "পরেশ অধিকারী মন্ত্রী থাকাকালীন দুর্নীতিতে যুক্ত। তৃণমূল দলটা এমন, যে চুরি করেছে তাঁর মন্ত্রিত্ব যাবে না, যে চোর চোর বলছেন তার পদ থাকে কি না সন্দেহ আছে।" নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের মধ্যে, এবার দলীয় এক নেতাই নাম না করে পরেশ অধিকারীর গ্রেফতারির দাবি জানালেন। যা নিয়ে বিড়ম্বনা বাড়ল শিক্ষা প্রতিমন্ত্রীর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mondal on Abhishek Banerjee: ‘অভিষেকের জন্যই জেলে গেলাম, ওর জন্যই শেষ মমতা’, বলেলন অনুব্রত মণ্ডল, কড়া ভাষায় আক্রমণ করলেন
‘অভিষেকের জন্যই জেলে গেলাম, ওর জন্যই শেষ মমতা’, বলেলন অনুব্রত মণ্ডল, কড়া ভাষায় আক্রমণ করলেন
West Bengal News Live : ২১ জুলাইয়ের আগে 'কালীঘাট-তৃণমূল'-এ ফের বড় ধাক্কা, 'ঋতব্রত তৃণমূল'-এ মদন মিত্র
২১ জুলাইয়ের আগে 'কালীঘাট-তৃণমূল'-এ ফের বড় ধাক্কা, 'ঋতব্রত তৃণমূল'-এ মদন মিত্র
Madan Mitra : 'ইডির চেয়ে AB বেশি ভয়ঙ্কর' মমতা-শিবির ছেড়েই অভিষেকের 'হিটলারি' নিয়ে বিস্ফোরক মদন
'ইডির চেয়ে AB বেশি ভয়ঙ্কর' মমতা-শিবির ছেড়েই অভিষেকের 'হিটলারি' নিয়ে বিস্ফোরক মদন
TMC News: 'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র

ভিডিও

TMC News: কোথায় হবে কালীঘাট তৃণমূলের ২১ জুলাই? শর্তসাপেক্ষে জানাল হাইকোর্ট
Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget