এক্সপ্লোর

Awas Yojana: আবাস যোজনায় নাম দলের নেতার, পথে নেমে প্রতিবাদ তৃণমূলেরই

Coochbehar: মাথাভাঙার পাশাপাশি তুফানগঞ্জেও আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ, নিশানা তৃণমূলের পঞ্চায়েতের নেতা

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আবাস যোজনার তালিকায় নাম উঠেছে মাথাভাঙায় তৃণমূলের অঞ্চল সভাপতির। সেই কারণেই তাঁর পদত্যাগ দাবি করে, পথে নামলেন দলের কর্মীদেরই একাংশ। তুফানগঞ্জে আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে এক অভিযোগে, জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। কোথাও পঞ্চায়েত সদস্যদের গণ ইস্তফা। কোথাও দলের অন্দরে প্রবল ক্ষোভ-বিক্ষোভ। আবাস যোজনায় ক্রমেই দলের অন্দরে অস্বস্তি বাড়ছে তৃণমূলের। মুর্শিদাবাদের ভরতপুরে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে, শনিবার গণ-ইস্তফা দেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ ১৭ জন তৃণমূল সদস্য।

রবিবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের বিরুদ্ধেই পথে নামল তৃণমূল। গরিব মানুষের নাম বাদ দিয়ে, অঞ্চল সভাপতির নাম অন্তর্ভুক্ত করা হল কেন তা নিয়ে অঞ্চল সভাপতির জবাব চেয়ে পথে নামলেন দলীয় কর্মীদের একাংশ। কোচবিহারে মাঝেমধ্যেই তৃণমূলের অন্দরের ফাটলের ছবি বেরিয়ে এসেছে। এবার আবাস যোজনায় দুর্নীতি নিয়ে অভিযোগ ঘিরে দ্বন্দ্বের ছবি। বিতর্কের সূত্রপাত আবাস যোজনার একটি তালিকা ঘিরে। সেই তালিকায় নাম আছে, মাথাভাঙার তৃণমূলের অঞ্চল সভাপতি রমেন দে-র। তৃণমূল নেতার নামের পাশেই রয়েছে তাঁর বাবার নাম। এই প্রেক্ষাপটেই তৃণমূলের অঞ্চল সভাপতির পদত্যাগের দাবি-তে এদিন বড় শৌলমারিতে পথে নামে তৃণমূলেরই একাংশ। নেতৃত্ব দেন তৃণমূলের বুথ সভাপতি।

মাথাভাঙার বড় শৌলমারির তৃণমূলের বুথ সভাপতি দ্বিজেন বর্মন বলেন, 'আমাদের হাতে হ্যারিকেন নিয়ে থাকতে হবে, আমরা কোনও সুবিধা পাব না। এই কারণেই অঞ্চল সভাপতি বাবার নাম, নিজের নাম রেখেছে। সাধারণ মানুষকে বঞ্চিত করে এসব ভোগ করছে। আমরা এই অঞ্চল সভাপতিকে মানছি না, কোনওভাবেই মানব না।'

প্রবল বিতর্কের মুখে তৃণমূলের অঞ্চল সভাপতির দাবি, আবাস যোজনা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানাবেন। অভিযুক্ত অঞ্চল সভাপতি রমেন দে, 'আমি তো জানি না, আমার নাম আছে কি না, যদি থাকে কেটে দেব, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলি, বাবার নাম থাকলেও সোমবারই তা কেটে দেব।'

তুফানগঞ্জেও অভিযোগ:
মাথাভাঙার পাশাপাশি তুফানগঞ্জেও আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতাদের নাম থাকার অভিযোগ উঠেছে। যার জেরে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধ করা হয় ১৭ নম্বর জাতীয় সড়ক। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য আবার এই ইস্যুতে বিডিও অফিসের কোর্টে বল ঠেলেছেন। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য়ের দাবি, ওই তালিকা প্রকাশ করেছে বিডিও অফিস। 

এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পদ্ম শিবিরের নেতা রাহুল সিনহা বলেন, 'আমরা তো প্রথম থেকেই বলছি আবাসে দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগ থেকেও বড় দুর্নীতি।' তৃণমূলকে নিশানা করে তোপ দেগেছে সিপিএমও। 

সব ঠিক থাকলে বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে আবাস যোজনায় একের পর এক অভিযোগে বারবার বিদ্ধ তৃণমূল।

আরও পড়ুন:  পিকনিক করতে গিয়ে মদ্যপান, মেয়েদের কটাক্ষ, থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget