এক্সপ্লোর

Paschim Medinipur: পিকনিক করতে গিয়ে মদ্যপান, মেয়েদের কটাক্ষ, থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

Khirpai: পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই ফাঁড়ির বড়মা কালী মন্দির লাগোয়া শিলাবতী নদীর ধারে পিকনিক হয় শীতকালে।

সোমনাথ দাস, ক্ষীরপাই: পিকনিকে এসে মত্ত অবস্থায় তাণ্ডবনৃত্যের অভিযোগ। তা থামাতে গিয়ে আক্রান্ত হল খোদ পুলিশশ। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তাতে সাত জন পুলিশকর্মী আহত হন। স্থানীয় মানুষ জনের মধ্যেও তিন জন আহত হন (Khirpai News)। অভিযুক্তরা ঘটনার পর থেকেই বেপাত্তা। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ (Paschim Medinipur News)। 

পিকনিকে এসে মত্ত অবস্থায় তাণ্ডবনৃত্যের অভিযোগ

পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই ফাঁড়ির বড়মা কালী মন্দির লাগোয়া শিলাবতী নদীর ধারে পিকনিক হয় শীতকালে। সেখানে কয়েক জন যুবকও এসে জোটে। কিন্তু পিকনিক, আনন্দের পরিবর্তে তাঁরা সেখানে আকণ্ঠ মদ্যপান করেন বলে অভিযোগ। এমনকি তাঁরা মেয়েদের কটূক্তিও করছিলেন বলে দাবি সামনে এসেছে (Picnic Spot)। 

সেই নিয়ে পিকনিক করতে আসা অন্যদের সঙ্গে ঝামেলা, বচসা বাধে ওই মত্ত যুবকদের। বচসা ধেকে মারপিটও শুরু হয় দুই পক্ষের মধ্যে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় ক্ষীরপাই ফাঁড়ির কয়েক জন পুলিশকর্মী। কিন্তু তাতে পিছু হটা তো দূর, বরং যুবকের দল পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধে লিপ্ত হন বলে অভিযোগ। 

আরও পড়ুন: Vaccine Controversy : 'ভ্যাকসিনও চুরি' অভিযোগ দিলীপের, 'অসুখ-বিসুখ নিয়ে রাজনীতি ঠিক নয়' পাল্টা ফিরহাদের

ওই যুবকের দল পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি, মারপিটেও জড়িয়ে পড়েন বলে অভিযোগ। পুলিশ এমন হামলার জন্য প্রস্তুত ছিল না বলে জানা গিয়েছে। তাতে চন্দ্রকোনা এবং ক্ষীরপাই থেকে আরও পুলিশ এসে উপস্থিত হয়। কোনও রকমে তাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়। কিন্তু অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চম্পট দেন।

মত্ত যুবকদের হাতে আক্রান্ত খোদ পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাটালের মনসুকা এলাকা থেকে ওই যুবকের দল এসেছিল। তাঁদের সঙ্গে ঝামেলা, খণ্ডযুদ্ধে সাত জন পুলিশ কর্মী আহত হয়েছেন। আহত হয়েছেন স্থানীয় তিন ব্যক্তিও। এক পুলিশ কর্মী ক্ষীরপাই হাসপাতালে ভর্তি। অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

'ভুয়ো' শিক্ষকের তালিকায় তৃণমূল কাউন্সিলর !

অন্য দিকে,  ভুয়ো শিক্ষকের তালিকায় নাম জড়াল খোদ তৃণমূল কাউন্সিলরের। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ৯৫২ জনের তালিকায় নাম রয়েছে সোনারপুর-রাজপুর পুরসভার (Sonarpur-Rajpur Municipality) তৃণমূল কাউন্সিলরের । বর্তমানে চৌহাটি হাইস্কুলে ইতিহাসের শিক্ষিকা (Teacher) হিসেবে কর্মরত রয়েছেন তিনি। যদিও তালিকা প্রকাশের পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget