এক্সপ্লোর

Didir Doot: 'দিদির দূত' মন্ত্রী উদয়ন গুহ, কাটমানি নিয়ে অভিযোগ গ্রামবাসীদের

Coochbehar News:দ্রুত টাকা ফেরানোর নির্দেশ দেন মন্ত্রী। টাকা ফেরত না পেলে অভিযোগকারীকে তাঁর সঙ্গে যোগাযোগ করারও নির্দেশ দেন উদয়ন গুহ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দিদির দূত কর্মসূচিতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে কাটমানি নিয়ে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। এদিন কোচবিহার ১ নম্বর ব্লকের চিল্কির হাট গ্রাম পঞ্চায়েতে সুরক্ষাকবচের প্রচারে যান দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর কাছে এক গ্রামবাসী নালিশ করেন, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা আনোয়ারা বিবি জব কার্ড পাইয়ে দিতে ২ হাজার টাকা কাটমানি নিলেও, কাজ মেলেনি। সেখানে উপস্থিত তৃণমূল সদস্যার স্বামীকে টাকা নিয়ে থাকলে দ্রুত তা ফেরানোর নির্দেশ দেন মন্ত্রী। টাকা ফেরত না পেলে অভিযোগকারীকে তাঁর সঙ্গে যোগাযোগ করারও নির্দেশ দেন উদয়ন গুহ। 

বীরভূমে ক্ষোভ:
অনুব্রতহীন বীরভূমে দিদির দূত কর্মসূচিতে গ্রামবাসীদের ক্ষোভের মুখে একের পর এক তৃণমূল বিধায়ক ও সাংসদ। এদিন ময়ূরেশ্বরের নন্দীগ্রামে পানীয় জল নিয়ে ক্ষোভের মুখে পড়েন বিধায়ক অভিজিৎ রায়। জল না পেলে ভোট দেব না বলে তৃণমূল বিধায়ককে জানিয়ে দেন গ্রামবাসীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়। গতকালও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। 

দিদির দূত কর্মসূচিতে গিয়ে আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগে বীরভূমে ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন আরেক তৃণমূল বিধায়ক। এদিন চিনপাই গ্রামে যান সিউড়ির বিকাশ রায়চৌধুরী। তাঁর সামনেই আবাস যোজনায় ঘর না মেলার অভিযোগে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। শেষ কিস্তির টাকা মেলেনি বলেও অভিযোগ করেন উপভোক্তারা। বিধায়ক টাকা ঢুকেছে দাবি করলেও, গ্রামবাসীরা অস্বীকার করেন। অ্যাকাউন্ট হ্যাক করে অন্য কেউ আবাসের টাকা নিয়েছে বলে দাবি করেন সিউড়ির তৃণমূল বিধায়ক। 

চেনাতে হল বিধায়ককে:
এলাকার মানুষ চেনেনই না তৃণমূল বিধায়ককে। পঞ্চায়েত ভোটের আগে দিদির দূত কর্মসূচিতে গিয়ে কীর্ণাহারে গ্রামবাসীদের সঙ্গে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির পরিচয় করালেন তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। ভোটে জেতার এতদিন পর, ভোটারদের সঙ্গে পরিচয় কেন? ব্লক সভাপতির সাফাই, নতুন বিধায়ক হয়েছেন। তাই কাজের মধ্যে দিয়ে চেনাতে চাইছি। যদিও গ্রামবাসীদের দাবি, ভোটে জেতার পর এলাকায় দেখা যায়নি নানুরের তৃণমূল বিধায়ককে। কথা বলতে গেলে বিধায়ক মুখ ঘুরিয়ে চলে যান বলে গ্রামবাসীদের দাবি। তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকাল সিয়ান মুলুক গ্রাম  পঞ্চায়েতে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন নানুরের বিধায়ক। 

জলপাইগুড়িতে দিদির দূত কর্মসূচিতে মন্ত্রীর কাছে বয়স্ক ভাতা না পাওয়ার অভিযোগ জানালেন গ্রামবাসীরা। এদিন জলপাইগুড়ির বিকাশনগরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচির প্রচারে যান আদিবাসী উন্নয়ন প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক। মন্ত্রীর কাছে বয়স্ক ভাতা না পাওয়ার। 

দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসের ডাকে দিদির দূত কর্মসূচি ঘিরে উত্তেজনা। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হেড়োভাঙ্গা বাজারে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ক্যানিং থানা পুলিশ।

আরও পড়ুন:  'জলের ব্যবস্থা না করলে ভোট কাউকে নয়', ময়ূরেশ্বরে 'দিদির দূত'-কে বার্তা

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
KMC Election : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
থমকে গেলো পুরো নির্বাচন ! আদালতের বড় নির্দেশ
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Abhishek Banerjee: ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..
ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..

ভিডিও

Ritesh Tiwari: 'BJP প্রার্থী হতে টাকার প্রস্তাব TMC কাউন্সিলরের, আছে প্রমাণও',বিস্ফোরক রীতেশ তিওয়ারি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget