এক্সপ্লোর

TMC: ফের শাসক দলে দ্বন্দ্ব, কর্মসূচি বয়কটের হুঁশিয়ারি তৃণমূল নেতার

Coochbihar TMC Clash: তৃণমূল সূত্রে খবর, শনিবার কোচবিহার তৃণমূলের নতুন কোর কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন গিরীন্দ্রনাথ বর্মন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহার (Coochbihar) জেলা তৃণমূলের (TMC) অন্দরে অস্বস্তি জারি। এবার দলের জেলা চেয়ারম্যানের নিশানায় জেলা সভাপতি। পার্থপ্রতিম রায় তাঁকে প্রাপ্য সম্মান দিচ্ছেন না, অভিযোগ গিরীন্দ্রনাথ বর্মনের। দলের জেলা সভাপতির কর্মসূচি বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন জেলা তৃণমূল চেয়ারম্যান। তা নিয়ে নীরব জেলা সভাপতি। 


কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, "যে সভায় চেয়ারম্যান হিসেবে আমার নাম থাকবে না পার্থ প্রতিম রায়ের সেই সভা আমি বয়কট করব। আত্মসম্মান হারিয়ে ওর সাথে রাজনীতি করা সম্ভব নয়। কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য আব্দুল জলিল আহমেদ বলেন, "গিরীন্দ্রনাথ বর্মন দলের ভেতরেই কথাটা বলতে পারতেন।" 

কোচবিহারে অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূলের। এবার জেলা তৃণমূল সভাপতির সঙ্গে জেলা তৃণমূল চেয়ারম্যানের বিরোধ প্রকাশ্যে চলে এল। রবিবার মাথাভাঙা দু‘নম্বর ব্লকের বড় শৌলমারিতে তৃণমূলের কর্মিসভা ছিল। প্রচারের ফ্লেক্সে প্রধান বক্তা হিসেবে তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের নাম থাকলেও, জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের নাম তাতে ছিল না। 


তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রবিবারই সোশাল মিডিয়ায় এই পোস্ট করেন গিরীন্দ্রনাথ বর্মন, যেখানে তিনি লিখেছেন কষ্ট হলেও আগামীকে মানতে হবে। কোচবিহার জেলার তৃণমূল চেয়ারম্যানের অভিযোগ, জেলা তৃণমূল সভাপতি তাঁকে প্রাপ্য মর্যাদা দিচ্ছেন না। 

আরও পড়ুন, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, হিট-স্ট্রোক থেকে বাঁচতে কী কী করণীয়?

গিরীন্দ্রনাথ বর্মন বলেন, "মাথাভাঙা, নিশিগঞ্জ কর্মিসভায় কোথাও ফেস্টুনে নাম নেই। জেলা চেয়ারম্যান হিসেবে অপমানিত বোধ করেছি। আমি সভাপতি থাকাকালীন সেই সময়ের চেয়ারম্যান উদয়ন গুহকে তাকে যোগ্য মর্যাদা দিয়েছি। কিন্তু পার্থপ্রতিম রায় তা দিচ্ছে না।" এখানেই শেষ নয়। দলীয় কর্মসূচিতে তাঁকে গুরুত্ব না দেওয়া হলে, জেলা সভাপতির সমস্ত সভা বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 

জেলা তৃণমূল সভাপতিকে ফোন করা হলে, তিনি এবিষয়ে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন। তৃণমূল সূত্রে খবর, শনিবার কোচবিহার তৃণমূলের নতুন কোর কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন গিরীন্দ্রনাথ বর্মন। জেলা তৃণমূল চেয়ারম্যানের নিশানায় জেলা তৃণমূল সভাপতি। 

কোচবিহারে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, "তৃণমূলের অন্দরে হাস্যকর পরিস্থিতি। গিরীন্দ্রনাথ বর্মন শিক্ষক মানুষ, দলের চেয়ারম্যান, তাঁকে পাত্তা দেওয়া হচ্ছে না। কখন কাকে ওঠাচ্ছে, এ সার্কাসেই সম্ভব।" 

এর আগে কোচবিহারে দলের কোর কমিটিতে ঠাঁই না পেয়ে সোশাল মিডিয়ায় নিজেকে মুক্ত বিহঙ্গ দাবি করে পোস্ট করেছিলেন প্রাক্তন মন্ত্রী ও রাজ্য তৃণমূলের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। 

 

সেরা শিরোনাম

Suvendu On Mamata : মমতার বিরুদ্ধে এই কারণে এফআইআর, আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছিলেন ...
মমতার বিরুদ্ধে এই কারণে এফআইআর, আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছিলেন ...
West Bengal News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, জামিন অযোগ্য ধারা যুক্ত করল পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, জামিন অযোগ্য ধারা যুক্ত করল পুলিশ
Attack On BJP: বিজেপি কর্মীর উপর 'হামলা', বাসন্তীতে অভিযোগের তির তৃণমূলের দিকে
বিজেপি কর্মীর উপর 'হামলা', বাসন্তীতে অভিযোগের তির তৃণমূলের দিকে
Nepal Flood : নেপালে গিয়ে নিখোঁজ স্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা শুভ্রাংশুর, কোনও খবর মিলল কি?
নেপালে গিয়ে নিখোঁজ স্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা শুভ্রাংশুর, কোনও খবর মিলল কি?

ভিডিও

Agnimitra Paul : ‘ওই বোর্ড পড়লে ৫০০ লোকের মৃত্যু হবে’, অভিষেকের অফিসের বিলবোর্ড প্রসঙ্গে বললেন অগ্নিমিত্রা পাল
BJP News : বরখাস্ত BJP নেতা সুদীপ রামকে দল বিরোধী কাজের কারণে ৭দিনের মধ্যে জবাব তলব
Dilip Ghosh: 'পুলিশ দৃশ্যদূষণ দূর করছে', অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিসের বিলবোর্ড খোলা প্রসঙ্গে দিলীপ ঘোষ
Suvendu Adhikari : ফুলের মালা পরিয়ে মা তারাকে পুষ্পাঞ্জলি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর | Tarapith Temple
Debjit Sarkar : 'জনগণ এদের পরিত্যাগ করবে, সময় এদের ছাড়বে না', বললেন BJP-র মুখপাত্র দেবজিৎ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Presidency Jail Kolkata: আফতাব আনসারির সেলে মিলল মোবাইল, জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল কুখ্যাত জঙ্গি?
আফতাব আনসারির সেলে মিলল মোবাইল, জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল কুখ্যাত জঙ্গি?
SIR Forms Recovered: জেরক্সের দোকানে ৩৪০০ অরিজিনাল SIR ফর্ম, ফোটোকপি করাতে দিয়েছিলেন বিজেপি নেতা? উত্তেজনা নবী মুম্বইয়ে
জেরক্সের দোকানে ৩৪০০ অরিজিনাল SIR ফর্ম, ফোটোকপি করাতে দিয়েছিলেন বিজেপি নেতা? উত্তেজনা নবী মুম্বইয়ে
'ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ', বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি
'ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ', বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি
Heavy Rainfall: সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
Abhishek Banerjee : 'বিশ্বাসঘাতক'দের দলে ফেরানো হবে না, হুঙ্কার অভিষেকের, 'গদ্দার' আক্রমণের জবাবে যা বললেন ফিরহাদ
'বিশ্বাসঘাতক'দের দলে ফেরানো হবে না, হুঙ্কার অভিষেকের, 'গদ্দার' আক্রমণের জবাবে যা বললেন ফিরহাদ
SIP: মাসে মাত্র হাজার টাকা বাড়তি বিনিয়োগ, দীর্ঘমেয়াদে সম্পদের পরিমাণে আসতে পারে প্রায় ২০ লক্ষের ফারাক
মাসে মাত্র হাজার টাকা বাড়তি বিনিয়োগ, দীর্ঘমেয়াদে সম্পদের পরিমাণে আসতে পারে প্রায় ২০ লক্ষের ফারাক
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Embed widget