এক্সপ্লোর

সাংগঠনিক রদবদল ঘিরে দিনহাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গুলিতে আহত ৩

কেউ গুলিবিদ্ধ। কেউ তিরবিদ্ধ! তছনছ গাড়ি-বাইক। দলকে মজবুত করতে সাংগঠনিক রদবদলের পথে হেঁটেছে তৃণমূল কংগ্রেস।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:  দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতি পদে বদল ঘিরে চরম গোষ্ঠীদ্বন্দ্ব। চলল গুলি, ছোড়া হল তির। গুরুতর আহত ৩। স্থানীয় সূত্রের দাবি, এলাকার দখল নিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির দ্বন্দ্বেই এই পরিস্থিতি! গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। কটাক্ষ করেছে বিজেপি।

কেউ গুলিবিদ্ধ। কেউ তিরবিদ্ধ! তছনছ গাড়ি-বাইক। দলকে মজবুত করতে সাংগঠনিক রদবদলের পথে হেঁটেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই রদবদল-কে ঘিরেই কোচবিহারের দিনহাটায় তৃণমূলের রক্তক্ষয়ী গোষ্ঠীকোন্দল! দিনহাটা ১-এর A ব্লকে, প্রসন্ন দেবশর্মার বদলে সঞ্জয় বর্মনকে তৃণমূল সভাপতি করেছে রাজ্য নেতৃত্ব। স্থানীয় সূত্রের খবর, এই সিদ্ধান্ত ঘোষণার পরে 

গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান আবু আল আজাদ এবং তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানের গোষ্ঠীর মধ্যে অশান্তির সূত্রপাত। বুধবার থেকেই গোলমাল চলছিল। বৃহস্পতিবার সকালে যা চরম আকার নেয়। নারায়ণগঞ্জে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। গুলি-তির ছোড়া হয় পরস্পরকে লক্ষ্য করে। ব্যাপক ভাঙচুর হয়। ৩-৪ জন গুরুতর আহত। তাঁদের মধ্যে আবদুল জলিল মিঞা নামে এক তৃণমূল কর্মীর পেটে ও উরুতে গুলি লাগে। তিরবিদ্ধ হন আরও ২ জন।

ঘটনার পরে প্রকাশ্যেই পরস্পরের বিরুদ্ধে তোপ দেগেছেন গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতের প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতি। কোচবিহারের বিজেপি বিধায়ক ও জেলা সভানেত্রী মালতী রাভা রায় জানিয়েছন, গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তৃণমূলের, এদের যতদিন না গ্রেফতার করা হয়, ততদিন অশান্তি কমবে না। গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
কোচবিহারের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উদয়ন গুহ জানিয়েছেন এসব কোনওভাবেই মানা যাবে না, দল এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সে যেই হোক না কেন। লোকসভা ভোটে খারাপ ফলের পরে, 

গত বিধানসভা ভোটে কোচবিহারর ৯টি বিধানসভার মধ্যে ২টি-তে জয়ী হয় তৃণমূল। তাই দলের খোলনলচে বদলে সংগঠনকে ফের শক্তিশালী করার চেষ্টা করছে শাসকদল। কিন্তু, তাতে বাধ সাধছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget