এক্সপ্লোর

Coromandel express Accident: কেউ যোগ দিতেন চাকরিতে, কারও ছিল তিরুপতি দর্শন, ট্রেন বাতিলে চরম হয়রানি

Coromandel express Accident: কারও চাকরিতে যোগ দিতে বিজয়ওয়াড়ায় যাওয়ার কথা ছিল। কেউ আবার তিরুপতি দর্শনে যাবেন বলে ট্রেনের টিকিট কেটেছিলেন। ট্রেন বাতিলে হয়রানি।

শিবাশিস মৌলিক, সুনীত হালদার, কলকাতা: ট্রেন বাতিলে হয়রানি। কারও চাকরিতে যোগ দিতে বিজয়ওয়াড়ায় যাওয়ার কথা ছিল। কারও রাজমিস্ত্রির কাজে কেরালায় যাওয়ার কথা ছিল। কেউ আবার তিরুপতি দর্শনে যাবেন বলে ট্রেনের টিকিট কেটেছিলেন। বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার জেরে একাধিক দুরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় বাড়ি ফিরতে হল তাঁদের।

হাড়হিম করা ট্রেন দুর্ঘটনা। বগির উপর উঠে গেছে বগি। উপড়ে গেছে রেললাইন, বিদ্যুতের খুঁটি। মৃত্যুপুরী বালেশ্বর। তার জেরে বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন। বিপাকে পড়লেন রেলযাত্রীরা। দক্ষিণ কলকাতার নেতাজি নগরের বাসিন্দা সুদীপ্তা সাহা। বিজয়ওয়াড়ায় একটি বেসরকারি স্কুলে চাকরি পেয়েছেন। ৫ জুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। ফলকনুমা এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন। সময় মতো পৌঁছেও গিয়েছিলেন হাওড়া স্টেশনে। কিন্তু, ট্রেন বাতিল শুনে মাথায় হাত তরুণীর। দক্ষিণ ২৪ পরগনার পিয়ালির বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ভবেশ কাঠুরিয়া। কেরালায় কাজে যাওয়ার কথা ছিল। 

তাঁর সঙ্গে যাওয়ার কথা ছিল আরও ৭ জনের। অন্ত্য়োদয় এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন। কিন্তু, ট্রেন বাতিল হওয়ায়, কীভাবে কাজে যাবেন কুল কিনারা পাচ্ছেন না তাঁরা। বাতিল হওয়া ট্রেনের যাত্রী ভবেশ কাঠুরিয়া বলেছেন, 'বলছে যে গাড়ি সব বন্ধ আছে, বাতিল আছে। যখন আমাদের কাছে সঠিক খবর আসবে তখন জানাব। এখন আমরা কী করব সেটা ভেবে পাচ্ছি না। হয় তো ঘরে ফিরে যেতে হবে।' 
 
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা সুজিত কুমার। সপরিবারে তিরুপতি দর্শনে যাবেন বলে হামসফর এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন। বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে ট্রেন। বাতিল হওয়া ট্রেনের যাত্রী সুজিত কুমার বলেন, তিরুপতি দর্শন করতে যাব। এর আগে একটা টিকিট ক্যান্সেল হয়েছিল। তারপর তৎকালে কেটেছি। অনেক পরিশ্রম করে আসার পর দেখলাম ট্রেটা বাতিল। খুবই অসুবিধা হল। আমরা পরিবার যাচ্ছিলাম। চিকিৎসা করাতে দক্ষিণ ভারতে যাওয়ার কথা ছিল।একাধিক দুরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় দুশ্চিন্তায় তাঁরা এবং তাঁদের পরিজনরাও।   

কেন ঘটল এই দুর্ঘটনা ? দুর্ঘটনা এড়ানোর জন্য কবচের সুবিধা কি ছিল না এই লাইনে ? শনিবার উদ্ধারকাজ শেষে বালেশ্বরের রেলওয়ে মুখপাত্র অমিতাভ শর্মা জানালেন, 'উদ্ধারকাজ শেষ হয়েছে, এখন আমরা পুনরুদ্ধারের কাজ শুরু করছি। দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ প্রতিরোধকাারী কবচের সুবিধে এই রুটে উপলব্ধ ছিল না '। তিনি আরও জানান, বর্তমানে এই কবচের সুবিধা হাওড়া - দিল্লি ও দিল্লি - মুম্বই লাইনে উপলব্ধ রয়েছে। সব লাইনে এই কবচের সুবিধে নেই। 

গত ২৩ শে মার্চ , রেলমন্ত্রক কবচ নামক দেশীয় স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (ATP) ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করে। এই পদক্ষেপ বড় দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। দেশের ৩ হাজার কিলোমিটার রেলপথে ধাপে ধাপে ওই ব্যবস্থা চালু  করা হবে। কবচ পরিষেবা থাকলে দুটি ট্রেনের মুখোমুখ সংঘর্ষ যেমন এড়ানো সম্ভব, তেমন পিছন থেকে ধাক্কা লাগলে, তাও সামলে দেওয়া সম্ভব। Signal Passing At Danger (SPAD) এড়াতে সাহায্য করতে পারে এই ব্যবস্থা। সেই সঙ্গে ঘন কুয়াশার সময় দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে এই বন্দোবস্ত। ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে ও আপৎকালীন ব্রেক কষতেও সাহায্য করে কবচ পরিষেবা। কিন্তু এই রুটে এই পরিষেবা চালুই হয়নি। 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

কয়েক মাস আগে প্রসঙ্গক্রমে রেলমন্ত্রী জানিয়েছিলেন, কবচ সুবিধে লাগু করার জন্য রেলপথের আধুনিকীকরণ হচ্ছে। কিন্তু রেলওয়ে মুখপাত্রর থেকে জানা গেল, করমন্ডল এক্সপ্রেস যে রুটে ছোটে, সেখানে কবচের ব্যবস্থা নেই। এখন কবচ থাকলে কতটা সুবিধে হত দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে, সেই প্রশ্নই উঠছে মানুষের মনে। 

 

সেরা শিরোনাম

Kolkata News: বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget