এক্সপ্লোর

Coromandel Express Derailed : 'মৃত্যুমিছিলের দায় রেল ও সরকারের' বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আক্রমণ অভিষেকের

Abhishek Banerjee : 'লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছেন। এই টাকা যদি মানুষের সুরক্ষায় কাজে লাগানো হত, তাহলে আজ এই দিন দেখতে হত না'।, আক্রমণ অভিষেকের।

হাওড়া : করমণ্ডল নয় যেন ডেথ এক্সপ্রেস। বালেশ্বরে মৃত্যুমিছিল। বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনে ঘটা করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Derailed) দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত অন্তত ৬৫০। এখনও দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে বের করা হচ্ছে দেহ। মৃত ও আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। আর যে মৃত্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে চড়া সুরে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

মেদিনীপুর পেরিয়ে হাওড়ায় পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে যাবতীয় কর্মসূচিতে কাটছাঁট করা হয়েছে। শুধুমাত্র সূচি মেনে বিভিন্ন জায়গায় গিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তিনি সাক্ষাত সারছেন বলেই জানিয়েছেন অভিষেক। যে যাত্রার মাঝেই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'মন্ত্রীরা রেলে চড়েন না, বিমান-কপ্টারে ওঠেন। মর্মান্তিক দুর্ঘটনা, রেল মন্ত্রীর পদত্যাগ করা উচিত। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি কলিশন ডিভাইসের কথা বলার তেরো-চোদ্দ বছর পরেও কেন তা চালু হল না? এত প্রাণের দাম কে দেবে?'

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ শানিয়ে অভিষেক বলেছেন, 'এই মৃত্যুমিছিলের দায় এড়াতে পারে না রেল ও সরকার। ভোটের রাজনীতি করতে তড়িঘড়ি সব উদ্বোধন কেন? রাজনীতি করতে গিয়ে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনাদের দম্ভ-ঔদ্ধত্যের জন্য মানুষের প্রাণ যাচ্ছে। লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছেন। এই টাকা যদি মানুষের সুরক্ষায় কাজে লাগানো হত, তাহলে আজ এই দিন দেখতে হত না'।

আরও পড়ুন- মৃত্যুমিছিলে ভয়াবহতম দুর্ঘটনা, তবে ৪৬-এর করমণ্ডল এর আগেও একাধিক বার দুর্ঘটনার কবলে

কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা। দুর্ঘটনা এড়ানোর জন্য কবচের সুবিধা কি ছিল না এই লাইনে ? শনিবার উদ্ধারকাজ শেষে বালেশ্বরের রেলওয়ে মুখপাত্র অমিতাভ শর্মা জানালেন, 'উদ্ধারকাজ শেষ হয়েছে, এখন আমরা পুনরুদ্ধারের কাজ শুরু করছি। দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ প্রতিরোধকাারী কবচের সুবিধে এই রুটে উপলব্ধ ছিল না '। তিনি আরও জানান, বর্তমানে এই কবচের সুবিধা হাওড়া - দিল্লি ও দিল্লি - মুম্বই লাইনে উপলব্ধ রয়েছে। সব লাইনে এই কবচের সুবিধে নেই। 

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

সেরা শিরোনাম

Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget