এক্সপ্লোর

Corona Situation : করোনা উৎকণ্ঠা, রাজ্যজুড়ে তৈরি রাখা হচ্ছে ৩ হাজারের বেশি বেড, পরিকাঠামো নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

West Bengal Corona : বৈঠকে কোভিড টেস্ট বাড়ানোর কথা বলা হয়েছে। সব ধরনের কিট যেন মজুত থাকে, সেই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। হাসপাতালগুলিতে অক্সিজেন কনসেনট্রেটর রাখতে বলা হয়েছে। 

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা :  করোনা নিয়ে উৎকণ্ঠার মধ্যে নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব (Chief Secretary)। সূত্রের দাবি, রাজ্যজুড়ে করোনার (Corona) জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে। এর পাশাপাশি হাসপাতাল গুলিকে সরঞ্জাম ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে বলা হয়েছে।

চোখ রাঙাচ্ছে করোনা

চিনকে ছারখার করছে করোনা। এই পরিস্থিতিতে ভারতে, ভয় বাড়াচ্ছে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7। কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৪০ দিন সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতিতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।                                  

সরঞ্জাম নিয়ে খোঁজখবর

সরঞ্জাম সব ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে হবে। রাজ্যজুড়ে করোনার জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে।  বৈঠকে কোভিড টেস্ট বাড়ানোর কথা বলা হয়েছে। সব ধরনের কিট যেন মজুত থাকে, সেই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। হাসপাতালগুলিতে অক্সিজেন কনসেনট্রেটর রাখতে বলা হয়েছে। 

করোনা আক্রান্তদের উপর বিশেষ নজরদারি করতে হবে। যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের দিকে নজর দিতে হবে। এয়ারপোর্টে নজরদারি আরও বাড়াতে বলা হয়েছে। নবান্ন সূত্রে দাবি, রাজ্যে এখনও পর্যন্ত ২৬ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে যে বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে, সেকথা কেন্দ্রীয় সরকারকে জানানো হবে।                                            

আগেই জানানো হয়েছিল, করোনা (Corona) বাড়লে কলকাতার ৩টি হাসপাতালে ভর্তি করা যাবে আক্রান্তদের। ৩টি হাসপাতালকে চিহ্নিত করেছে  স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। বেলেঘাটা আইডি, এমআর বাঙুর, শম্ভুনাথ হাসপাতালকে তৈরি রাখা হচ্ছে । স্বাস্থ্যভবনের (West Bengal Health department) সঙ্গে সরকারি হাসপাতালগুলির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি জেলায় ১টি করে কোভিড হাসপাতাল (Covid19 Hospital) তৈরি রাখা হবে। হাসপাতাল চিহ্নিত করতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়। 

আরও পড়ুন- ফিরল শীতের আমেজ, এক ধাক্কায় ৬ ডিগ্রি নামল পারদ, বর্ষবরণে কেমন থাকবে আবহাওয়া ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget