এক্সপ্লোর

Weather Update : ফিরল শীতের আমেজ, এক ধাক্কায় ৬ ডিগ্রি নামল পারদ, বর্ষবরণে কেমন থাকবে আবহাওয়া ?

Winter Update : বছর শেষ ও বর্ষবরণে শীতের আমেজ বজায় থাকলেও, জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফিরল শীতের আমেজ (Winter)। এক ধাক্কায় ৬ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ ও কাল পারদ নামলেও, শনি ও রবিবার তাপমাত্রা বাড়বে (Increase in Temparature)। ফলে বছর শেষ ও বর্ষবরণে শীতের আমেজ বজায় থাকলেও, জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই। প্রসঙ্গত, বড়দিনেও উষ্ণ শীতের সাক্ষী থাকতে হয়েছে বঙ্গবাসীকে। প্রসঙ্গত, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। 

জবুথবু উত্তর ভারত, বঙ্গে শীতের খামখেয়ালি

হাড়কাঁপানো ঠান্ডায় এই মুহূর্তে জবুথবু গোটা উত্তর ভারত। তার সঙ্গে পাল্লা দিচ্ছে কুয়াশা। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলায় দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে পারদ অনেকটাই নেমেছে। কিন্তু ঠিক তার উল্টো ছবি দেখা যাচ্ছিল বঙ্গে। দখিনা বাতাসের পালে ভর করে জলীয় বাষ্প ঢোকায় পাততাড়ি গুটিয়ে উধাও হয়ে গিয়েছিল শীত। লেপ-কম্বল-সোয়েটার-চাদরে রীতিমতো অস্বস্তিজনক এই আবহাওয়ার সাক্ষী হতে হচ্ছিল। উল্টে ডিসেম্বরের শেষ সপ্তাহে গত ৫০ বছরে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা।                 

যদিও সেখান থেকে একধাক্কায় ৬ ডিগ্রি পারদ নামায় ফের একবার ডিসেম্বরের শেষে ফিরেছে শীতের আবহ। তবে শীতের আমেজ ফিরলেও, বছর শেষে ও বর্ষবরণে কলকাতায় এবার জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

শীতের খামখেয়ালিপনা, বাড়ছে অসুখ

ডিসেম্বর শেষের পথে। কিন্তু, শীত কার্যত উধাও। আবহাওয়ার খামখেয়ালিপনায় ঘরে ঘরে বাড়ছে অসুখ। বিশেষজ্ঞদের দাবি, ডেঙ্গির জীবাণুবাহক মশার বংশবৃদ্ধি করার জন্যও এখনকার আবহাওয়া আদর্শ। তাই মশাবাহিত রোগ থেকে বাঁচতে যা যা সতর্কতা নেওয়া দরকার, তার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।

করোনার প্রকোপ কমার পর পুজোর আগে ভয়ানক আকার ধারণ করেছিল ডেঙ্গি। তাপমাত্রা কিছুটা কমায়, সেই অবস্থা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু মাঝে উষ্ণতা ফের বাড়ায়, সবাইকে সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন- 'বন্দে' উদ্বোধন, যোগ 'গঙ্গে'তে, শুক্রবারের মোদি-সফর নিয়ে সাজো সাজো রব, ঝলকে সফরসূচি

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget