এক্সপ্লোর

Mask Rule: মাস্ক ব্যবহার না করার শাস্তি, ১৫ জনকে আটক পুলিশের

রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকেই মাস্ক অভিযান শুরু করেছে পুলিশ। মাস্ক না পড়ার অপরাধে ইতিমধ্যেই ১৫ জনকে আটক করেছে

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রাজ্যে ক্রমশ বাড়ছে। এই আবহে মাস্ক ব্যবহার না করায় রায়গঞ্জে ১৫ জনকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। পাশাপাশি চলছে সচেতনতার জন্য এলাকায় এলাকায় মাইকিং। মাস্ক না পরায় সাইকেলের হাওয়া ছেড়ে দেওয়ার পাশাপাশি মাস্ক কিনতে বাধ্য করায় পুলিশ।

করোনার আচমকা বাড়বাড়ন্ত প্রতিরোধে সোমবার থেকে রাজ্যজুড়ে চালু হয়েছে কঠোর বিধিনিষেধ। সারা রাজ্যের সাথে সাথে রাজ্য সরকারের এই বিধিনিষেধ কার্যকর করতে তৎপর রায়গঞ্জ থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকেই মাস্ক অভিযান শুরু করেছে পুলিশ। মাস্ক না পড়ার অপরাধে ইতিমধ্যেই ১৫ জনকে আটক করার পাশাপাশি বেশ কিছু সাইকেল আরোহীর সাইকেলের চাকার হাওয়া ছেড়ে দেয় পুলিশ। সাধারণ মানুষকে বাধ্য করে মাস্ক কিনে তা ব্যবহার করতে। 

সোমবার সকাল হতেই রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার, কলেজপাড়া বাজার, দেবীনগর বাজার সহ বিভিন্ন জনবহুল এলাকায় সাধারন মাস্ক ব্যাবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানিয়ে মাইকিং করে রায়গঞ্জ থানার পুলিশ। সাধারণ মানুষের কাছে মাস্ক ব্যাবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন করার পাশাপাশি রাজ্য সরকারের কঠোর বিধিনিষেধ মাইকিংএর মাধ্যমে প্রচারও শুরু করে পুলিশ। 

কিন্তু এরপরেও উদাসীন মানুষজন মাস্ক না পড়েই রাস্তায় চলাচল করা এবং বাজার হাট করা শুরু করলে পুলিশ কঠোর হতে বাধ্য হয়। বেশ কয়েকজনকে আটক করার পাশাপাশি মাস্ক না পড়ে আসা মানুষদের মাস্ক কিনতে ও তা ব্যাবহার করতে বাধ্য করে পুলিশ। রায়গঞ্জ থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের সচেতন নাগরিক।

এদিকে,  রাজ্যে হু হু করে ছড়িয়ে পড়ছে কোভিড সংক্রমণ (COVID Cases)। তার মধ্যেই ওমিক্রন (COVID Variant Omicron) নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department)। তাতে বলা হয়েছে, বিদেশযাত্রার রেকর্ড রয়েছে যাঁদের, অথবা বিদেশফেরতদের সংস্পর্শে এসেছেন এমন কেউ করোনায় আক্রান্ত হলে জিনোম সিকোয়েন্সিক (Genome Sequencing) বাধ্যতামূলক। তবে করোনা হলেই কলকাতার বাসিন্দাদের জিন পরীক্ষা বাধ্যতামূলক নয় বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর।

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget