এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

Cossipore News: ৩ মাসে বেতন বাকি, নার্সারির পড়ুয়াকে স্কুলে আটকে রাখার অভিযোগ

৩ মাসের বেতন বকেয়া! সেই কারণে নার্সারির এক পড়ুয়াকে ৪০ মিনিটের বেশি সময় আটকে রাখার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিবারের দাবি, বাড়ি ফিরে অজ্ঞান হয়ে যায় শিশু!

জয়ন্ত পাল ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ৩ মাস বেতন বাকি থাকায় নার্সারির এক পড়ুয়াকে স্কুলে ৪০ মিনিট আটকে রাখার অভিযোগ উঠল কাশীপুরে। থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন শিশুর মা। যদিও যোগাযোগ করা হলেও, এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল।

৩ মাসের বেতন বকেয়া! সেই কারণে নার্সারির এক পড়ুয়াকে ৪০ মিনিটের বেশি সময় আটকে রাখার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিবারের দাবি, বাড়ি ফিরে অজ্ঞান হয়ে যায় শিশু! এমনই অমানবিক আচরণের অভিযোগ উঠল কাশীপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে! স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুর মা!

নার্সারির পড়ুয়ার মায়ের দাবি, সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন। তার জন্য কিছু সমস্যার জেরে মেয়ের স্কুলের তিন মাসের বেতন দিতে পারেননি। এই অবস্থায় শুক্রবার স্কুলে পরীক্ষা ছিল। সকাল সোয়া নটা নাগাদ, স্কুল থেকে ছুটি দেওয়ার কথা থাকলেও, অভিযোগ, পড়ুয়াকে স্কুলে আটকে রাখা হয়। মহিলার দাবি, তাঁর স্বামী মেয়েকে আনতে গেলেও প্রথমে ছাড়া হয়নি। 

স্কুলের তরফে বলা হয়, প্রিন্সিপালের নির্দেশ মতো, বেতন না মেটানো পর্যন্ত শিশুকে তারা ছাড়তে পারবেন না। পরিবারের দাবি, বাড়ি ফিরে প্রথমে অসুস্থ হয়ে পড়ে শিশু। পরে অজ্ঞান হয়ে যায়। এরপরই সিঁথি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। যদিও এ নিয়ে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।। পুলিশ জানিয়েছে, অভিযোগ তারা পেয়েছেন, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অন্ধ বিশ্বাসের জের! মৃত্যুর পরেও শেষকৃত্য না করে শিশুর দেহ ঘরবন্দি করে শুরু হল প্রাথর্না। একরত্তির দেহ খুবলে খেল পিঁপড়ে। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী পাথর প্রতিমার রাক্ষসখালি গ্রাম। দীক্ষাগুরুর বিরুদ্ধে ভুল বোঝানোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর আশ্বাস দিয়েছে বিজ্ঞান মঞ্চ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Result 2026: ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
Bengal Election Results Live : নোয়াপাড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং
নোয়াপাড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং
West Bengal Assembly Election Results Live: বিজেপি ১৯০, তৃণমূল ৯৮, সিপিএম ৩, কংগ্রেস ০ আসনে এগিয়ে, প্রতি মুহূর্তে বদলাচ্ছে অঙ্ক
বিজেপি ১৯০, তৃণমূল ৯৮, সিপিএম ৩, কংগ্রেস ০ আসনে এগিয়ে, প্রতি মুহূর্তে বদলাচ্ছে অঙ্ক
Naushad Siddique : প্রথম থেকে পিছিয়ে, ভাঙড়ে এবার ১৯২৭ ভোটে এগিয়ে গেলেন নৌশাদ
প্রথম থেকে পিছিয়ে, ভাঙড়ে এবার ১৯২৭ ভোটে এগিয়ে গেলেন নৌশাদ

ভিডিও

Humayun Kabir :
Dilip Ghosh : খড়গপুর সদরে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। West Bengal Assembly Election 2026
West Bengal Assembly Election Result 2026 : এগিয়ে থাকার নিরিখে কে এগিয়ে? কে পিছিয়ে?
Suvendu Adhikari :
West Bengal Assembly Election : গণনার আগে, বিধাননগর কলেজ চত্ত্বরে নিরাপত্তার কড়াকড়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget