এক্সপ্লোর

Locket on Cossipore Incident : "আর কত রক্ত পেলে মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত হবেন ?", কাশীপুরের ঘটনায় আক্রমণাত্মক লকেট

Locket Chatterjee attacks Mamata Banerjee : প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  ঘটনায় মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে

কলকাতা : কাশীপুরের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর। মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। তিনি বলেন,
"আর কত রক্ত পেলে মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত হবেন আমরা জানতে চাই। ভোটের পরে আমাদের ৫৭ জন খুন হয়েছেন। নিজেরা খুন করছে, মারছে ...আর স্বরাষ্ট্রমন্ত্রীকে এধরনের কথা বলছেন। এদের শাস্তি হওয়া দরকার। বাংলার মানুষ এদের শাস্তি দেবে। আমরা সিবিআই তদন্ত চাই।"

কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তুলকালাম। মৃতের পরিবারের অভিযোগ, ২৬ বছরের ওই যুবক, অর্জুন চৌরাসিয়াকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘরে ওই যুবকের ঝুলন্ত দেহ মেলে। ঘটনাস্থলে চলে আসেন বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা। পুলিশকে দেহ বের করতে বাধা দেওয়া হয়। দফায় দফায় বিক্ষোভ হয় পুলিশকে ঘিরে। এরমধ্যেই ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। তৃণমূল ও বিজেপি, দু’দলের কর্মীদের মধ্যে শুরু হয়ে যায় স্লোগান যুদ্ধ।  

পরে পুলিশের বিশাল বাহিনী আসে ঘটনাস্থলে। তারা দেহ উদ্ধার করতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। অবশেষে বিজেপি কর্মীদের টেনে হিঁচড়ে সরিয়ে পুলিশ মৃতদেহ বের করে। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  ঘটনায় মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

এই পরিস্থিতিতে আজ কাশীপুরে আসেন শাহ। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি জানান, বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাশিয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

তিনি বলেন, "বিজেপির নেতা অর্জুন চৌরাশিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। গোটা বাংলার যেখানেই যান, রাজনৈতিক প্রতিশোধে হত্যা চলছে। বিরোধী নেতাদের বেছে বেছে খুন করা হচ্ছে। কালই তৃণমূল সরকারের বর্ষপূর্তি ছিল, পরদিনই বাংলায় রাজনৈতিক হিংসা। খুনির কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। বাম আমলের হিংসাকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল জমানা। সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া উচিত। মৃতদেহ ময়নাতদন্ত করার সময় ভিডিওগ্রাফি করা হোক। খুনিদের ধরা তো দূরের কথা, অর্জুন চৌরাশিয়ার দিদাকেও মারধর করেছে প্রশাসন। পরিবারের থেকে জোর করে মৃতদেহ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কাশীপুরে মৃত বিজেপি নেতার পরিবারের পাশে থেকে অভিযোগ অমিত শাহর।"

সেরা শিরোনাম

JP Nadda Convoy Attack : নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Kharagpur Station: প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
Dhrubajyoti Basu arrested : ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget