এক্সপ্লোর

South 24 Parganas : ৪ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার দম্পতি

Bhangar News: ভাঙড়ের রঘুনাথপুর গ্রামের ঘটনা। কিন্তু এই নৃশংস ঘটনার পিছনে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত মহিলা ও তাঁর স্বামীকে আটক করেছে কাশীপুর থানার পুলিশ। 

রঞ্জিত হালদার, ভাঙড়: ৪ বছরের শিশুকে পুকুরের জলে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তার জেঠিমার বিরুদ্ধে। ভাঙড়ের রঘুনাথপুর গ্রামের ঘটনা। কিন্তু এই নৃশংস ঘটনার পিছনে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত মহিলা ও তাঁর স্বামীকে আটক করেছে কাশীপুর থানার পুলিশ। 

শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ: পুলিশ সূত্রে খবর রঘুনাথপুর গ্রামের বাসিন্দা কৃষ্ণা গায়েনের চার বছরের শিশুকন্যা বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল। গতকাল বিকেলে বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, শেষবার শিশুটিকে তার জেঠিমার সঙ্গে পুকুরের দিকে যেতে দেখেছিল। এরপরই কৃষ্ণা গায়েন ওই শিশুর জেঠিমার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। এনিয়ে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত মহিলা এবং তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চিকিৎসকের মৃত্যুতে গ্রেফতার এক: এদিকে ব্যারাকপুরে (Barrackpore News) তরুণী চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার, তাঁর লিভ ইন পার্টনার, সেনাবাহিনীর কর্তা। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার (Arrest)। ২ দিন আগে, ব্য়ারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রজ্ঞাদীপা হালদার নামে বছর ৩৭-এর ওই চিকিৎসকের ঝুলন্ত দেহ। তিনি বারাসাতের ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ছিলেন। পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় আলাপ হওয়ার পর এক সেনা কর্তার সঙ্গে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের ওই ফ্ল্য়াটে লিভ-ইন করতেন প্রজ্ঞাদীপা। মৃত চিকিৎসকের পরিবার ওই সেনা কর্তার বিরুদ্ধে ব্যারাকপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করে। 

অন্যদিকে  সাতসকালে কলকাতায় উদ্ধার রক্তাক্ত দেহ। গল্ফগ্রিন থানার বিজয়গড়ের কাছে উদ্ধার হয়েছে এক ব্যক্তির রক্তাক্ত দেহ। দেহের গলা, মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি খুন হয়েছেন বলেই অনুমান পুলিশের। ঘটনাস্থলে গল্ফ গ্রিন থানার পুলিশ। বিজয়গড় এলাকায় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজয়গড়ের একটি বাড়িতে ফাঁকা জায়গায় এই দেহটি পড়ে থাকতে দেখা যায়। পরনে রয়েছে হাফপ্যান্ট। সংলগ্ন বাড়িটির বাসিন্দারা সকালে দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ফাঁকা জায়গায় হাফপ্যান্ট পরনে, খালি গায়ে দেহ পড়ে ছিল। যেহেতু গলায়, মাথায় আঘাত রয়েছে তাতে প্রাথমিকভাবে খুন বলেই মনে করছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ অন্য কোথাও খুন করে এই জায়গায় এনে দেহ ফেলে দেওয়া হতে পারে। আশপাশের এলাকায় কোনও ব্যক্তি নিখোঁজ রয়েছে কিনা তা খোঁজ করা হচ্ছে। ওই ব্যক্তির পরিচয় খোঁজার কাজ শুরু হয়েছে। 

আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget