এক্সপ্লোর

Udayan Guha: 'রাস্তা না হলে ভোট নয়' শীতলকুচিতে উদয়নকে 'হুঁশিয়ারি' গ্রামবাসীদের

Uadayan Guha: শীতলকুচিতে গ্রামবাসীদের অভিযোগ শুনলেন উদয়ন গুহ। রাস্তা সারানোর আশ্বাস উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর।

কোচবিহার: 'রাস্তা না হলে ভোট নয়'। এবার শীতলকুচিতে (Shitalkuchi) গ্রামবাসীদের মুখে শুনলেন উদয়ন গুহ। রাস্তা সারানোর আশ্বাস উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। কেউ সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা চাইলে আমায় বলুন। জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করব।' শীতলকুচিতে (Shitalkuchi) হুঁশিয়ারি উদয়ন গুহর।

গ্রামবাসীদের অভিযোগ শুনলেন উদয়ন গুহ: বুধবার শীতলকুচির বড় কৈমারীতে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে দিদির দূত হিসেবে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। সেখানে মন্ত্রীকে কাছে আবাস যোজনা, বেহাল রাস্তা সহ একাধিক অভিযোগে সরব হন গ্রামবাসীদের একাংশ। এদিন এক গ্রামবাসী বলেন, “কী আর বলব, আমাদের ঘর নেই। রাস্তা না হলে ভোটও দেব না।’’

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে দিদির দূত হিসেবে অন্যান্য নেতা-নেত্রী-মন্ত্রীদের মতো গ্রামে গ্রামে যাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তাঁকে সামনে পেয়ে কেউ একশো দিনের কাজের জব কার্ডের জন্য কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন। কেউ আবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলেছেন। এই প্রেক্ষাপটে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন উদয়ন গুহ। দিলেন দুর্নীতিতে জড়িতদের জেলে ঢোকানোর হুঁশিয়ারি।

তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “যদিও কোথাও কখনও কেউ সরকারি সুযোগ সুবিধা দিয়ে দুর্নীতির আশ্রয় নেয়, কেউ যদি সুযোগ পাইয়ে দিয়ে টাকা আপনার কাছে চায়। আপনারা আমাকে ফোন করে জানাবেন। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তাদের যাতে জেলে বাস হয়, তার বন্দোবস্ত করব।’’

এদিকে দিনকয়েক আগে দিদির দূত কর্মসূচিতে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে নাম না করে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সবাই যে আমাকে ভালবাসবেন একথা মনে করার কোনও কারণ নেই। আমার কোনও সমালোচক বন্ধু থাকবে না, এটা মনে করার কোনও কারণ নেই। মানুষ একটা আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তার দুঃখের দুটো কথা বলবে না, আমি এরকম মানুষ নই। আমি চাই মানুষ বলুক। সেটাকে বিক্ষোভ বলবেন না। এটা মানুষের গ্রিভান্সেস। মানুষ উপড়ে দিল। অর্থাৎ অনেক কিছু তো হয়। হয়ত আমাদের নলেজে এল না। সেই নলেজে আনবার জন্য় যদি এইটুকু মানুষ বলবার জায়গা না পায় তাহলে কী হবে?'' 

আরও পড়ুন: Manik Bhattacharya: জেলবন্দি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা আদালতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget