এক্সপ্লোর

Chit Fund Update: চিটফান্ডকাণ্ডে ধৃত সুরানা গ্রুপের কর্ণধারের জেল হেফাজতের নির্দেশ আদালতের

কলকাতার বুকে চিটফান্ড প্রতারণার পর্দাফাঁস। চিটফান্ডকাণ্ডে গ্রেফতার সুরানা গ্রুপ ফান্ডের CEO শান্তি সুরানাকে ১৯ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ । এতদিন ডিরেক্টর অফ ইকনিকম অফেন্স উইং-এর কাস্টডিতে ছিলেন

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: চিটফান্ডকাণ্ডে (Chit Fund) ধৃত সুরানা গ্রুপের (Surana Group) কর্ণধারের ১৯ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। ৯দিন পুলিশ হেফাজতের পর নতুন করে হেফাজতে চাইল না ডিরেক্টোরেট অফ ইকনমিক অফেন্স উইং। ২৯ এপ্রিল শেক্সপিয়র সরণি থানায় নতুন একটি অভিযোগ দায়ের হয় শান্তি সুরানার বিরুদ্ধে। সেই অভিযোগে কাল শান্তি সুরানাকে হেফাজতে চাইবে ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। 

শান্তি সুরানার জেল হেফাজতের নির্দেশ আদালতের: খাস কলকাতার (Kolkata) বুকে চিটফান্ড (Chit Fund) প্রতারণার পর্দাফাঁস। চিটফান্ডকাণ্ডে গ্রেফতার সুরানা গ্রুপ (Surana Group) ফান্ডের CEO শান্তি সুরানাকে ১৯ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত (Court)। এতদিন ডিরেক্টর অফ ইকনিকম অফেন্স উইং-এর (Director of Economic Offenses Wing) কাস্টডিতে ছিলেন তিনি। এদিন আদালতে তোলার পর আর তাঁকে হেফাজতে চায়নি ডিরেক্টর অফ ইকনিকম অফেন্স উইং। ফলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

শান্তি সুরানা (Shanti Surana) ছাড়াও চিটফান্ডকাণ্ডে নাম রয়েছে আরও ১২ জনের। তাঁদের কেউ গ্রেফতার না হওয়া এবং তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন আমানতকারীরা। পুলিশ সূত্রে দাবি, ২০০৭ সালে চিটফান্ডের ব্যবসা শুরু করেন শান্তি সুরানা। ১ কোটি টাকার নীচে কোনও আমানত নিতেন না। বাজার থেকে টাকা তুলতে ১৪ থেকে ১৫ শতাংশ সুদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হত। কখনও আবার, ৫ বছরে টাকা দ্বিগুণ করে দেওয়ার টোপও দেওয়া হত বলে পুলিশ সূত্রে দাবি। এরকম ভাবেই প্রতারিত হয়েছেন অসংখ্য মানুষ। এরই মধ্যে গত ২৯ এপ্রিল শেক্সপিয়র সরণি থানায় শান্তু সুরানার বিরুদ্ধে সাড়ে ৪ কোটি টাকা প্রতারণার একটি নতুন অভিযোগ দায়ের হয়েছে। সেই মামলায় কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি শাখা তাঁকে কাস্টডিতে নিতে চায় বলে আদালতে আবেদন। বৃহস্পতিবার ধৃতকে ব্যাঙ্ক শালকোর্টে তোলা হবে।

আরও পড়ুন: Coochbehar News: গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতার দরবারে বিজেপি, তুঙ্গে জল্পনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তৃণমূল জমানায় প্রতিহিংসা শিকার', একসঙ্গে ৪৪জন চিকিৎসক-অধ্যাপক বদলি
'তৃণমূল জমানায় প্রতিহিংসা শিকার', একসঙ্গে ৪৪জন চিকিৎসক-অধ্যাপক বদলি
Susmita Dev on Mamata: 'দিদির মনটা নরম, সবাইকে ক্ষমা করে দিতেন', বিজেপি যোগদানের প্রসঙ্গে সুস্মিতা দেবের মুখে হাইস্কুলের ডিবেটর থেকে রিল ক্যুইন
'দিদির মনটা নরম, সবাইকে ক্ষমা করে দিতেন', বিজেপি যোগদানের প্রসঙ্গে সুস্মিতা দেবের মুখে হাইস্কুলের ডিবেটর থেকে রিল ক্যুইন
TMC Leader To Samik Bhattacharjee: শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
New Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস

ভিডিও

APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget