এক্সপ্লোর

Darjeeling News: সংঘর্ষের আবহেই 'সৌজন্য সাক্ষাৎ', রাজ্যপালের আমন্ত্রণে দার্জিলিঙে রাজভবনে মমতা

Governor Jagdeep Dhankhar: কখনও সংঘাত, কখনও সৌজন্য। বুধবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন রাজ্যপাল। কিছুক্ষণ পর, দার্জিলিঙের রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি।

আশাবুল হোসেন, বাচ্চু দাস ও সুকান্ত মুখোপাধ্যায়, দার্জিলিং: রাজ্যপালের (Jagdeep Dhankhar) আমন্ত্রণে সাড়া দিয়ে দার্জিলিঙে (Darjeeling) রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) যাওয়ার আগেই সেখানে পৌঁছে যান অসমের মুখ্যমন্ত্রী। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল জিটিএ কাউন্সিলের বৈঠক, তাতেই যোগ দিতে দার্জিলিঙে গিয়েছেন রাজ্যপাল।

কখনও সংঘাত, কখনও সৌজন্য। বুধবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন রাজ্যপাল। কিছুক্ষণ পর, দার্জিলিঙের রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। প্রায় আড়াই ঘণ্টা সেখানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী এবং মোদি-অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ হিমন্ত বিশ্বশর্মাও। 

রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাতও অবিরাম চলছে। তবে সংঘাতের মধ্যেই, সৌজন্যের এই ছবিও সামনে এসেছে। আর মুখ্যমন্ত্রী-রাজ্যপালের এই সাক্ষাতে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ও মোদি-অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ হেভিওয়েট বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। এ দিনই বিমানে বাগডোগরা পৌঁছন রাজ্যপাল। বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সরকারকে ফের আক্রমণ করেন তিনি।

পাল্টা রাজ্যপালকে আক্রমণ করে তৃণমূল। এই বাগযুদ্ধের পরই সমতল ছেড়ে পাহাড়ে পৌঁছন রাজ্যপাল। আগে থেকে পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। হিমন্তকে সামনে রেখেই উত্তর পূর্ব ভারত কংগ্রেস মুক্ত করার অভিযানে নেমেছে বিজেপি।

তাঁর ওপরেই উত্তর পূর্বের রাজ্যগুলিতে NDA’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে জেতানোর ভার দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব! সূত্রের খবর, এদিন রাজভবনে চা চক্রে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান রাজ্যপাল। প্রায় আড়াই ঘণ্টা রাজভবনে ছিলেন মুখ্যমন্ত্রী। 

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাত্‍কার। অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, পিঠ কে পিছে কেয়া হোতা হ্যায়, ওয়ো দেখ। কুছ কুছ হোতা হ্যায়। 

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, আমি প্রথম থেকে বলছি মোদি-মমতা জোট বেধে চলে। সামনে যা হয়, সবটাই লোক দেখানো। দরজা বন্ধ করে লোকসভা নিয়ে আলোচনা হবে। দিদিমণির ওপর দায়িত্ব থাকবে বিরোধী ঐক্য ভাঙার। উল্লেখ্য, বৃহস্পতিবারই পাহাড় থেকে ফেরার কথা মুখ্যমন্ত্রীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget