এক্সপ্লোর

Cow Smuggling Case: মিলল 'রক্ষাকবচ', গরুপাচার মামলায় সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি আব্দুল লতিফের

Abdul Latif: ২৭ এপ্রিল পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার উপরে লতিফকে 'রক্ষাকবচ'

সৌভিক মজুমদার, কলকাতা: গরুপাচার মামলায় সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি আব্দুল লতিফের। ২৭ এপ্রিল পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার উপরে লতিফকে 'রক্ষাকবচ'। নিম্ন আদালতে আব্দুল লতিফের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা। গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন আব্দুল লতিফ। 'সিবিআইয়ের সঙ্গে সবরকম সহযোগিতা করছেন আব্দুল লতিফ', সুপ্রিম কোর্টে জামিনের আবেদনে সওয়াল আব্দুল লতিফের আইনজীবীর। '২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি, তার আগে পরোয়ানা কার্যকর নয়', গরুপাচার মামলায় অভিযুুক্ত লতিফকে রক্ষাকবচ দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের।

রাজু ঝা খুনের পর ঘটনাস্থলে ঘুরে বেড়াতে দেখা গেলেও, আচমকা উধাও হয়ে যান গরুপাচারকাণ্ডের অভিযুক্ত আব্দুল লতিফ। রাজু খুনের সঙ্গে লতিফের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। 

এই পরিস্থিতিতে, গরু পাচারকাণ্ডে সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন আব্দুল লতিফ। নিম্ন আদালত আব্দুল লতিফের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে। তার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন জানান তিনি। 'সিবিআইয়ের সঙ্গে সবরকম সহযোগিতা করছেন আব্দুল লতিফ', জামিনের আবেদনে জানান আব্দুল লতিফের আইনজীবী।


এর আগে শোনা গিয়েছিল গরুপাচার মামলায় (Cow Smuggling Case) আব্দুল লতিফকে এবার ফেরার ঘোষণা করতে পারে সিবিআই (CBI)। সিবিআইয়ের চার্জশিটে  নাম ওঠার পর, গরুপাচার মামলায় আসানসোলের (Asansol) সিবিআই স্পেশাল কোর্ট (cbi Special Court) আবদুল লতিফের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু, আদালতে হাজিরা বা আত্মসমর্পণ কোনওটাই করেনননি লতিফ। এটা একেবারে এপ্রিলের প্রথম দিকে। তখনই শোনা গিয়েছিল, তাঁকে ফেরার ঘোষণা করে আদালতের নিয়ম মেনে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে পারে সিবিআই । 

দীর্ঘদিন ধরেই গরু পাচার মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে অন্যতম হেভিওয়েট বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। দীর্ঘদিন টানাপড়েনের পরে অনুব্রত এখন তিহারে। এই মামলায় আরও একাধিক লোকজন গ্রেফতার হয়েছে। প্রথম থেকেই গরু পাচার মামলায় নাম জড়িয়েছে আবদুল লতিফের। নাম জড়িয়েছে এনামুল হকেরও। গ্রেফতারও হয়েছেন। কিন্তু আবদুল লতিফ গ্রেফতার হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার ডাকাও হয়েছে তাকে। গরু পাচার মামলায় এক তৃণমূল বিধায়কেরও নাম জড়িয়েছে সম্প্রতি। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নামও উঠে এসেছে। শুধু নিয়োগ দুর্নীতি নয়, গরুপাচারেও (Cow Smuggling) নাম জড়িয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। সিবিআইয়ের দাবি, গরুপাচার তদন্তে জীবনকৃষ্ণের বিরুদ্ধে তথ্য সংগ্রহের কাজ আগেই শুরু হয়েছে। 

আরও পড়ুন: নিয়োগ-দুর্নীতিতে তাঁর হাত নেই! ফের বোর্ডের ঘাড়ে দায় ঠেলে দাবি পার্থর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget