এক্সপ্লোর

Partha Chatterjee: নিয়োগ-দুর্নীতিতে তাঁর হাত নেই! ফের বোর্ডের ঘাড়ে দায় ঠেলে দাবি পার্থর

Recruitment Scam: এর আগেও বারবার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন পার্থ। সেবারও তাঁর নিশানা ছিল বোর্ড

প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার কথা ফের অস্বীকার করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গোটা নিয়োগ দুর্নীতি নিয়ে বোর্ডের ঘাড়েই দায় ঠেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

এদিন আদালত থেকে বেরনোর সময় জেলবন্দি পার্থ দাবি করেন, তিনি নিয়োগকর্তা ছিলেন না। নিয়োগকর্তা বোর্ড পরিচালিত সংস্থা, মন্ত্রী নন, ফের দাবি পার্থর। তিনি বলেন, 'মন্ত্রীর কোনও রোল নেই। এটা বোর্ড পরিচালিত সংস্থা। এখানে মন্ত্রীর কোনও ভূমিকা নেই। নিয়োগকর্তাও মন্ত্রী নন।'

বিজেপির তোপ:
বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'প্রশ্নটা হচ্ছে টাকাটা কে নিয়েছে। শিক্ষাবিভাগে এত বড় দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়ে গেল। আর শিক্ষামন্ত্রী কিছু জানলেন না। ওঁর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, এটা কে মেনে নেবে?

গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ছাড়াও সুবীরেশ ভট্টাচার্য-সহ ৬জনকে আজ ফের পেশ করা হয়েছে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে। সূত্রের খবর, গত কয়েকদিনে তদন্তে নতুন কী তথ্য উঠে এসেছে, তা আদালতে জানাচ্ছে সিবিআই। পার্থ, সুবীরেশ-সহ ৭ জনেরই জামিনের বিরোধিতা করা হবে। আগের দিন আলিপুরের সিবিআই আদালতে গ্রুপ সি মামলার শুনানি হয়নি। 

অলঙ্কার-বিতর্ক:
কয়েকদিন আগেই পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আঙুলে আংটি থাকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। জেলে থাকলে অলঙ্কার রাখা যায় না, রাখলে তা জেল ম্যানুয়ালের বিরোধী হয়। এই কথা বলে পার্থ প্রভাবশালী ব্যক্তি বলে দাবি করা হয়েছিল। সেই বিতর্কের পর এদিন অবশ্য পার্থর হাতে আংটি দেখা গেল না। নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) এদিন আলিপুরের সিবিআই আদালতে তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। গতবারের বিতর্কের পর আজ পার্থর হাতে ছিল না কোনও আংটি। আগের বার আদালতে পেশের সময় পার্থ চট্টোপাধ্যায়ের আংটির ছবি ধরা পড়ে। এই নিয়ে আদালতে ভর্ৎসনার মুখে পড়েন প্রেসিডেন্সি জেলের সুপার।  

এর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মুখে একাধিক বিরোধী দলের নেতার নাম শোনা গিয়েছিল। সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষের (Dilip Ghosh) নাম উঠে এসেছিল। সেবারও নিজেকে নির্দোষ দাবি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই ঘটনাতেও বেশ কিছুদিন শাসক-বিরোধী তরজা চরমে উঠেছিল।

আরও পড়ুন: হঠাৎ বিকট শব্দ, ঝনঝনিয়ে ভাঙল জানলার কাচ! মাঝরাতে বিস্ফোরণ রহস্য়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget