এক্সপ্লোর

Cow Smuggling Case: বোলপুরের রাইস মিলে সিবিআইকে ঢুকতে 'বাধা'

Birbhum: শুক্রবার সকালে ওই রাইস মিলে এসে পৌঁছয় সিবিআইয়ের দল। সেখানে তাঁদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল।


সুকান্ত মুখোপাধ্যায় এবং ব্রতদীপ ভট্টাচার্য, বোলপুর: গরু পাচার মামলার তদন্তে সিবিআইয়ের নজরে রয়েছে বোলপুরের ভোলে ব্যোম রাইস মিল। এটি অনুব্রত মন্ডলের একটি সম্পত্তি বলে স্থানীয়দের দাবি। ২০১১ সালের কিছু পরে এটি অনুব্রত কিনে নেন বলে সূত্রের খবর। সেই বিষয়েই তল্লাশির জন্য শুক্রবার সকালে ওই রাইস মিলে এসে পৌঁছয় সিবিআইয়ের দল। সেখানে তাঁদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। রাইস মিলের নিরাপত্তারক্ষীরা ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। একাধিকবার সিবিআই আধিকারিকরা রাইস মিলের কর্মীদের ডাকাডাকি করা হলেও সাড়া মেলেনি বলে দাবি। 

তদন্তে অসহযোগিতার অভিযোগ:
সূত্রের দাবি, রাইস মিলের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তাদের কাছে রাইস মিলে তল্লাশি চালানোর বিষয়ে কোনও তথ্য নেই, কোনও নির্দেশও নেই। সেই কারণেই সিবিআই তদন্তকারী দলকে রাইস মিলে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই ওই রাইস মিলে উৎপাদনের কাজ বন্ধ রয়েছে দাবি। বাইরে দাঁড়িয়ে রয়েছে একের পর এক লরি। এদিন রাইস মিলের অন্য একটি গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন, তারপরেও তাঁদের বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। 

২০১১ সালে এটি কিনে নেয় অনুব্রত মণ্ডলের পরিবার। নামও পরিবর্তন হয়। এখন সেই রাইস মিলের অংশীদার হিসেবে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের স্ত্রী ও মেয়ের নাম। ভোলে ব্যোম রাইস মিল অনুব্রত মণ্ডলের, দাবি স্থানীয়দের। তবে বেশিরভাগই মুখ খুলতে চাইছেন না। জিগ্যেস করলে উত্তর আসছে, 'জানি না, বলা যাবে না।'  সূত্রের খবর ২০১১ সালের আগে অবধি রাইস মিলের মালিকানা ছিল অন্য কারও হাতে। পরে তা অনুব্রত মণ্ডল কিনে নেন। এর অংশীদার হন ছবি মণ্ডল, যিনি অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী। বাকি ৫০ শতাংশ মালিকানা অনুব্রত-কন্যা সুকন্যার। সুকন্যা মণ্ডলের সঙ্গে কথা বলতে বুধবারই তাঁদের বাড়ি গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু কথা বলতে চাননি সুকন্যা। তাঁর বাবা সিবিআই হেফাজতে রয়েছেন, মা মারা গিয়েছেন তাই তিনি কথা বলার মতো মানসিক পরিস্থিতিতে নেই বলেদাবি করেন। এরপরেই ফিরে আসেন সিবিআই আধিকারিকরা। একই দিনে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির কাছে একটি ব্যাঙ্কেও যায় সিবিআই। সেখানে বেশ কিছু তথ্যের খোঁজ করেন তাঁরা।

আরও পড়ুন:  বোলপুরের রাইস মিলের মধ্যে সার সার এসইউভি ! আর কী আছে সেখানে ?

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget